সত্তরের দশকে অমিতাভ বচ্চন ও পারভীন ববি জুটি মানেই ছিল এক চরম উন্মাদনা। ‘দিওয়ার’, ‘কালা পাত্থর’ কিংবা ‘অমর আকবর অ্যান্থনি’-র মতো একাধিক সুপারহিট চলচ্চিত্রে তাদের অনস্ক্রিন রসায়ন কোটি কোটি দর্শকের মন জয় করেছিল। তবে রুপালি পর্দার পেছনের বাস্তব জীবনটা ছিল একেবারেই অন্যরকম। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেই প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে অপহরণ ও প্রাণনাশের বিস্ফোরক অভিযোগ এনে তোলপাড় ফেলে দিয়েছিলেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। একসময় বলিপাড়ায় জোর গুঞ্জন ছিল যে জয়া বচ্চনের সঙ্গে বিবাহিত থাকা...