Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

যে কারণে সূর্পণখা চরিত্রে রাজি হলেন রাকুল প্রীত সিং

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৫৬
যে কারণে সূর্পণখা চরিত্রে রাজি হলেন রাকুল প্রীত সিং

সংগৃহীত ছবি

নীতেশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এর ট্রেইলার মুক্তির পর থেকেই নেটদুনিয়া তোলপাড়। এতে রাম রূপে রণবীর কাপুর কিংবা সীতা চরিত্রে সাই পল্লবীর ঝলক নজর কাড়লেও, সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সূর্পণখা হিসেবে অভিনেত্রী রাকুল প্রীত সিং! ট্রেইলারে মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতি দিয়েই প্রশংসায় ভাসছেন তিনি।

তবে রাবণের বোন সূর্পণখার মতো পৌরাণিক ও নেতিবাচক একটি চরিত্রে কেন রাজি হলেন—সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনেকের মনেই। অবশেষে ভক্তদের সেই প্রশ্নের জবাব দিয়ে মুখ খুলেছেন রাকুল প্রীত সিং।

সম্প্রতি এক অনুরাগী সামাজিক মাধ্যম এক্সে রাকুলকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লেখেন। সেখানে তিনি লেখেন—মহাকাব্যে সূর্পণখা চরিত্রটি সবচেয়ে বেশি ভুল বোঝার শিকার এক চরিত্র। এমন জটিল একটি চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে কী কারণ ছিল, তা জানতে চান সেই ভক্ত।

চিঠিটি নজরে আসতেই সেটি নিজের হ্যান্ডেলে শেয়ার করে রাকুল লেখেন, ‘এত চমৎকার একটি চিঠির জন্য ধন্যবাদ। সূর্পণখা চরিত্রে আমার হ্যাঁ বলার মূল কারণ সেটাই, যা আপনি চিঠিতে উল্লেখ করেছেন—তার চরিত্রের মনস্তাত্ত্বিক জটিলতা! ইতিহাস তাকে একটিমাত্র ঘটনার জন্য মনে রেখেছে, কিন্তু তার পেছনের গল্পের ব্যাপ্তি আরও অনেক বড়। অভিনেতা হিসেবে যেসব চরিত্র সমাজ বা মানুষের চিন্তাধারাকে চ্যালেঞ্জ করে, সেগুলো ফুটিয়ে তোলাটাই সবচেয়ে রোমাঞ্চকর।’

আরও পড়ুন

রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমার কাজ কেড়ে নেয় বান্ধবী : স্বাগতা

০৪ আগস্ট ২০২৬

রাকুল আরও আশা প্রকাশ করে জানান, ২০২৬ সালের দিওয়ালিতে ‘রামায়ণ’ যখন প্রেক্ষাগৃহে আসবে, দর্শকরা কোনো পূর্বধারণা না রেখে খোলা মনে পর্দায় সূর্পণখাকে নতুনভাবে আবিষ্কার করবেন।

পৌরাণিক কাহিনিতে সূর্পণখার ঘটনাটিই মূলত রাম ও রাবণের ঐতিহাসিক যুদ্ধের মূল সূত্রপাত ঘটায়। রাম ও লক্ষ্মণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে সীতাকে আক্রমণ করতে গেলে লক্ষ্মণ তার নাক কেটে দেন, যা পরে লঙ্কাকাণ্ডের রূপ নেয়।

পরিচালক নীতেশ তিওয়ারির দুই পর্বের এই ড্রিম প্রজেক্টে রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার যশ এবং হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। চলতি ২০২৬ সালের দিওয়ালিতে মুক্তি পাবে ‘রামায়ণ’-এর প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি প্রেক্ষাগৃহে আসবে ২০২৭ সালের দিওয়ালিতে।

রাকুল প্রীত সিংরামায়ণবলিউড সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র