Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমার কাজ কেড়ে নেয় বান্ধবী : স্বাগতা

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:১৮
রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমার কাজ কেড়ে নেয় বান্ধবী : স্বাগতা

জিনাত শানু স্বাগতা

শোবিজ অঙ্গনে দীর্ঘদিনের পথচলা অভিনেত্রী জিনাত শানু স্বাগতার। বর্ণাঢ্য এই ক্যারিয়ারে সাফল্য পাওয়ার পাশাপাশি কাছের মানুষদের বিশ্বাসঘাতকতার তিক্ত অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাসে নিজের জীবনের কিছু কঠিন সময়ের স্মৃতি এবং বন্ধুদের প্রতারণার কথা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

স্ট্যাটাসে স্বাগতা জানিয়েছেন, একসময় তার খুব কাছের এক বন্ধু ক্ষমতার দাপট দেখিয়ে এবং পরিচালককে জাতীয় পুরস্কারের লোভ দেখিয়ে শুটিং শুরুর মাত্র তিন দিন আগে তার হাত থেকে একটি কাজ ছিনিয়ে নিয়েছিলেন। শুধু তাই নয়, কাজ বাগিয়ে নেওয়ার পর শুটিংয়ের দিনগুলোয় নিজের পোষা কুকুরের দেখাশোনা করার নির্লজ্জ প্রস্তাবও দিয়েছিলেন সেই বন্ধু।

স্বাগতার ভাষায়, সেই বন্ধুকে তিনি অতীতে বহুবার কঠিন ও বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন, এমনকি এই ঘটনার পরেও তার পাশে দাঁড়িয়েছিলেন।

অন্যদিকে, শৈশব থেকে যাকে নিজের বোনের মতো মনে করতেন, সেই বান্ধবীও একই ধরনের কাজ করেছিলেন বলে জানান স্বাগতা। নিজের চরম অসহায়ত্বের কথা প্রকাশের পরপরই সেই বান্ধবী স্বাগতার কাজ হাতিয়ে নেন।

পরপর এমন বিশ্বাসঘাতকতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। কারও সঙ্গে কথা বলার ইচ্ছা পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন, শুধু জীবনধারণের মৌলিক চাহিদার তাগিদে কাজ করে যেতেন।

আরও পড়ুন

কেন ক্যারিয়ারের তুঙ্গে হঠাৎ অবসর নিয়েছিলেন কিশোর কুমার?

০৪ আগস্ট ২০২৬

তবে অন্যায়ের প্রতিবাদে হিংসা বা প্রতিশোধের পথ না বেছে বিচার পাওয়ার আশা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছিলেন বলে জানান স্বাগতা। ৩ বছরের ব্যবধানে সেই বিশ্বাসের প্রতিদান পেয়েছেন বলেও দাবি তার।

তিনি উল্লেখ করেন, সময়ের বিচারে তাদের একজন আজ দেশের মানুষের কাছে মর্যাদা হারিয়ে সমালোচিত, আর অন্যজন হারিয়েছেন কাজের শান্তি ও সুখ।

কাছের মানুষদের এমন পরিণতিতে একদিকে যেমন মানসিক কষ্ট অনুভূত হচ্ছে, অন্যদিকে প্রকৃতির এই অমোঘ বিচারে এক অদ্ভুত উপলব্ধি তৈরি হয়েছে অভিনেত্রীর মনে। সৃষ্টিকর্তার বিচারের ভয় প্রকাশ করে তিনি লেখেন, ‘তোমাদের বিচার দেখে ভয় লাগে। মনে হয় আমি যদি ভুল করেও গুটিবাজি করে কারও রিজিক নষ্ট করি, তার পরিণতি ভালো হবে না।’

নিজের ও অন্যদের জন্য প্রার্থনা জানিয়ে স্বাগতা লেখেন, ‘আল্লাহ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখুন, বিশেষ করে বন্ধুদের ক্ষতি করা থেকে দূরে রাখুন।’

অভিনেত্রীর এই খোলামেলা স্ট্যাটাসটি নেটদুনিয়ায় বেশ চর্চার জন্ম দিয়েছে। শোবিজের আড়ালের কঠিন বাস্তবতার পাশাপাশি ভুল ও অন্যায়ের পরিণাম নিয়ে স্বাগতার এই আত্মোপলব্ধি ভক্ত ও অনুরাগী মহলে বেশ সাড়া ফেলেছে। যদিও পরে স্ট্যাটাসটি ডিলিট করে দিয়েছেন অভিনেত্রী। 

জিনাত শানু স্বাগতাঅভিনেত্রীডালিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির