Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সালমানের সিনেমা দেখতে বসে ঘুমিয়ে পড়েছিল পরিবার, তারপর...

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৬:০৬
সালমানের সিনেমা দেখতে বসে ঘুমিয়ে পড়েছিল পরিবার, তারপর...

পরিবারের সঙ্গে সালমান খান

বলিউডের ‘সুলতান’ খ্যাত সালমান খান কেবল একজন অভিনেতাই নন, ভারতীয় পপ কালচারের অন্যতম বড় ফেনোমেনন। তিন দশকেরও বেশি সময় ধরে বক্স অফিসে রাজত্ব করা এই তারকার পর্দা আর পর্দার বাইরের জীবন দুটিই যেন কোনো মশলাদার ব্লকব্লাস্টার সিনেমার চেয়ে কম রোমাঞ্চকর নয়।

সালমান খানের সিনেমা মানেই বক্স অফিসে উপচে পড়া ভিড় এবং প্রেক্ষাগৃহে উন্মাদনা। কিন্তু তার ক্যারিয়ারের একদম শুরুর দিনগুলোতে দৃশ্যপট একেবারেই এমন ছিল না।

সম্প্রতি রেডিফকে দেওয়া তার এক পুরোনো সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে পুনরায় চর্চায় এসেছে, যেখানে তিনি রসিকতা করে জানিয়েছিলেন যে তার ক্যারিয়ারের প্রথম দুই সিনেমা, ‘বিবি হো তো অ্যায়সি’ এবং কালজয়ী ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ দেখার সময় তার পরিবারের সদস্যরা প্রেক্ষাগৃহেই ঘুমিয়ে পড়েছিলেন!

‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমায় সালমান খান১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমায় একটি ছোট পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে সালমান খানের বি-টাউনে পা রাখা। সিনেমাটির অভিজ্ঞতা নিয়ে সালমান জানান, তিনি যে প্রস্তুতি নিয়ে সেটে গিয়েছিলেন তার কিছুই কাজে আসেনি। এমনকি তিনি ভেবে নিয়েছিলেন যে এটাই তার জীবনের প্রথম এবং শেষ সিনেমা হতে যাচ্ছে। হতাশ হয়ে অভিনয় ছেড়ে মডেলিং বা সহকারী পরিচালক হিসেবে কাজ করার সিদ্ধান্তও নিয়েছিলেন।

‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমায় সালমান খানঠিক সেই মুহূর্তে সুরজ বরজাতিয়া তাকে তার স্বপ্নের প্রজেক্ট ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-র প্রস্তাব দেন। সালমান প্রথমে সুরজকে মানা করেছিলেন, কারণ সুরজের বাবা বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করছিলেন। কিন্তু সুরজ বরজাতিয়া ‘বিবি হো তো অ্যায়সি’ দেখার পর সালমানের চোখ ও চেহারার মধ্যে অদ্ভুত এক সম্ভাবনা খুঁজে পান এবং তাকে প্রধান চরিত্রে কাস্ট করেন।

রেডিফকে দেওয়া সাক্ষাৎকারে পরিবারের প্রতিক্রিয়া স্মরণ করে সালমান হেসে বলেছিলেন, “আমি যখন আমার পরিবারকে ‘বিবি হো তো অ্যায়সি’ দেখাতে নিয়ে গেলাম, সিনেমার মাঝামাঝি সময়েই সবাই ঝিমোতে শুরু করেছিলেন। পরে যখন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-র ফার্স্ট কাট দেখাতে নিয়ে গেলাম, সেখানেও তারা ঘুমিয়ে পড়েছিলেন।”

আরও পড়ুন

পপি ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন: জয়

৩১ আগস্ট ২০২৬

সালমান জানান, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-র প্রথম এডিটিং ভার্সনটি চার ঘণ্টারও বেশি লম্বা ছিল। সিনেমা শেষে ভাই আরবাজ খানকে রিভিউ জিজ্ঞেস করতেই আরবাজ সোজা বলে দিয়েছিলেন, “শুরুটা ভালো হলেও এর চেয়ে তো তোর ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমাই ভালো ছিল!”

অবশ্য পরে ছবিটি সঠিকভাবে সম্পাদনা করে ১৯৮৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় এবং তা ভারতীয় সিনেমার ইতিহাসে এক অন্যতম সেরা রোমান্টিক ক্লাসিক ও সর্বকালের বড় ব্লকবাস্টার হিসেবে স্থান করে নেয়।

সালমান খানবলিউড তারকাবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ

    ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা