Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

২৪ বছরের সংসার ভাঙার কারণ জানালেন সোহেল ও সিমা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৪২
২৪ বছরের সংসার ভাঙার কারণ জানালেন সোহেল ও সিমা

সোহেল খান ও সিমা সাজদেহ

বলিউডের খানদের অন্দরের ভাঙন নিয়ে চর্চা কম হয়নি। ২০২২ সালে যখন গুঞ্জন সত্যি করে আদালতের দরজায় কড়া নেড়েছিলেন সুপারস্টার সালমান খানের ছোট ভাই সোহেল খান এবং তার ফ্যাশন ডিজাইনার স্ত্রী সিমা সাজদেহ, তখন পুরো বলিউড চমকে গিয়েছিল।

সবার মনে এই প্রশ্নটিই ঘুরপাক খাচ্ছিল, দীর্ঘ ২৪ বছরের চেনা সংসার, দুই সন্তান সবকিছু এক নিমেষে ফেলে কেন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন এই তারকা দম্পতি? সেই সময় নীরব থাকলেও, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর নতুন রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’এ এই জুটির অন-স্ক্রিন পুনর্মিলনকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে তাদের ডিভোর্সের প্রসঙ্গ।

বিগত বছরগুলোয় দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে সোহেল এবং সিমা দুজনেই তাদের বিবাহবিচ্ছেদের আসল কারণ এবং ভেতরের গল্প নিয়ে খোলামেলা কথা বলেছেন।

বিয়ে ভাঙার প্রধান কারণ হিসেবে নিজেদের মধ্যকার মানসিক দূরত্বের কথা জানিয়েছেন সিমা সাজদেহ। তিনি বলেছেন, ‘আমরা যখন প্রেম করে বিয়ে করি, তখন আমার বয়স ছিল মাত্র ২২ বছর। খুব অল্প বয়সে আবেগের বশে সংসার শুরু করেছিলাম। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দুজনের চিন্তাভাবনা, লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা দিকে মোড় নিতে শুরু করে। আমরা বুঝতে পারি, স্বামী-স্ত্রী হিসেবে আমাদের আর বনিবনা হচ্ছে না। প্রতিদিনের খিটখিট আর ঝগড়া করে ঘরের পরিবেশ বিষাক্ত করার চেয়ে আমরা সুন্দরভাবে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।’


আরও পড়ুন

এমির মনোনয়ন দৌড় থেকে বাদ সেলেনা গোমেজ

০৯ জুলাই ২০২৬



ডিভোর্স নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেতা-প্রযোজক সোহেল খান জানিয়েছেন, তাদের ইগোর লড়াই যেন সন্তানদের ওপর প্রভাব না ফেলে, সেটাই ছিল তাদের প্রধান লক্ষ্য। সোহেল বলেছেন, ‘সিমা অত্যন্ত চমৎকার একজন নারী এবং অসাধারণ একজন মা। আমাদের মধ্যে কিছু বিষয় মেলেনি, তার মানে এই নয় যে আমাদের মাঝে কোনো তিক্ততা বা কাদা ছোড়াছুঁড়ি থাকবে। আমরা দেখেছি, বাবা-মায়ের প্রতিদিনের অশান্তি সন্তানদের মানসিক বিকাশ নষ্ট করে দেয়। আমরা চাইনি আমাদের দুই ছেলে নির্বাণ ও ইয়োহান কোনো ট্রমা নিয়ে বড় হোক। তাই আমরা আলাদা হয়ে সিঙ্গেল পেরেন্ট হিসেবে ওদের বড় করার সিদ্ধান্ত নিই।’

সিমা সাজদেহ সাফ জানিয়েছেন, তাদের এই ডিভোর্সের জন্য কোনো একজন ব্যক্তিকে ভিলেন বানানো ঠিক হবে না। সম্পর্কটা দুজনের ছিল, তাই ব্যর্থতার দায়ও দুজনের। তবে সংসার ভাঙলেও তাদের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা আজকেও ফুরিয়ে যায়নি।

সিমার ভাষায়, ‘আমরা শুধু স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়েছি। কিন্তু সোহেল আজীবন আমার সন্তানদের বাবা থাকবে। আমরা এখনো একে অপরের বিপদে-আপদে পাশে থাকি। আমাদের পরিবার এখনো এক আছে, শুধু তার রূপটা বদলে গেছে।’

বর্তমানে বিবাহবিচ্ছেদ ভুলে দুই ছেলের ভবিষ্যত এবং নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছেন দুজনেই। আর পর্দার পেছনে আলাদা থাকলেও, রিয়েলিটি শো-তে তাদের এই পারস্পরিক সম্মান ও চমৎকার বন্ধুত্ব আবারও জয় করে নিচ্ছে লাখো ভক্তের মন।

সোহেল খানসিমা সাজদেহবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি