Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

এমির মনোনয়ন দৌড় থেকে বাদ সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৩:৪১
এমির মনোনয়ন দৌড় থেকে বাদ সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ

টেলিভিশন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি অ্যাওয়ার্ডস’-এর ২০২৬ আসরের মনোনয়ন তালিকা প্রকাশের পর বিনোদন দুনিয়ায় বইছে আলোচনার ঝড়। প্রতিবারের মতো এবারও যেমন অনেক নতুন চমক এসেছে, ঠিক তেমনি তালিকায় জায়গা না পেয়ে দর্শক ও সমালোচকদের চমকে দিয়েছে বেশ কিছু বড় বড় নাম।

বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত মনোনয়ন তালিকা। আর তাতেই দেখা গেছে, ‘স্ট্রেঞ্জার থিংস’ ও ‘ইউফোরিয়া’র মতো মেগা হিট সিরিজ এবং জেরেমি অ্যালেন হোয়াইটের মতো গতবারের বিজয়ীরা এবার মূল ক্যাটাগরি থেকেই ছিটকে গেছেন!

এবারের বিশ্বমঞ্চে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে নেটফ্লিক্সের ‘স্ট্রেঞ্জার থিংস’ এবং এইচবিওর ‘ইউফোরিয়া’। বিশ্ব জুড়ে কোটি কোটি ভক্ত থাকা সত্ত্বেও এই দুটি সিরিজ ‘সেরা ড্রামা সিরিজ’ ক্যাটাগরিতে মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছে। তবে কারিগরি ও অন্যান্য দিক মিলিয়ে দুটি সিরিজই সাতটি করে সান্ত্বনামূলক মনোনয়ন পেয়েছে। স্বস্তির খবর এই যে, ‘ইউফোরিয়া’র জন্য সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে ঠিকই নিজের জায়গা ধরে রেখেছেন হলিউড সেনসেশন জেনডায়া।

কমেডি ক্যাটাগরিতে সবচেয়ে বড় অঘটনটি ঘটেছে ‘দ্য বেয়ার’ সিরিজের অভিনেতা জেরেমি অ্যালেন হোয়াইটের ক্ষেত্রে। বিগত বছরগুলোতে টানা এমি ট্রফি ঘরে তোলা এই অভিনেতা এবার সেরা কমেডি অভিনেতার তালিকাতেই জায়গা পাননি! তবে তার সিরিজ ‘দ্য বেয়ার’ এবং সহ-অভিনেত্রী আয়ো এদেবিরি বরাবরের মতোই শক্ত অবস্থানে আছেন।


আরও পড়ুন

ক্ষুব্ধ হুমা কুরেশির মন্তব্য, অ্যাকশন হিরোইন মানেই টাইট পোশাক কেন?

০৯ জুলাই ২০২৬



হতাশ হতে হয়েছে পপ তারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজকেও। তাদের জনপ্রিয় কমেডি থ্রিলার সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর জন্য মার্টিন শর্ট সেরা অভিনেতার মনোনয়ন পেলেও কপাল পুড়েছে সেলেনা গোমেজ এবং আরেক প্রধান তারকা স্টিভ মার্টিনের। তারা দুজনেই এবার এমি ভোটারদের মন জয় করতে পারেননি।

সব ট্র্যাজেডির মাঝে এবারের এমির সবচেয়ে বড় চমক ‘উইডোস বে’। গত এপ্রিলের শেষে একদম শেষ মুহূর্তে মুক্তি পাওয়ায় এবং সাধারণত হরর ঘরানার সিরিজকে এমি অ্যাওয়ার্ডসে কম পাত্তা দেওয়া হয় বলে এটিকে নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না। কিন্তু সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে অ্যাপল টিভির এই হরর সিরিজটি একাই ১৯টি ক্যাটাগরিতে মনোনয়ন ছিনিয়ে নিয়েছে!

এবার ২৫টি মনোনয়ন নিয়ে সবার শীর্ষে আছে মেডিকেল ড্রামা ‘দ্য পিট’ এবং ২৪টি মনোনয়ন নিয়ে ঠিক পেছনেই আছে কমেডি সিরিজ ‘হ্যাকস’।

আগামী ১৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ঐতিহ্যবাহী পিকক থিয়েটারে বসবে এবারের চাঁদের হাট। ‘ল অ্যান্ড অর্ডার’ খ্যাত তারকা মারিস্কা হারগিটের জাঁকজমকপূর্ণ সঞ্চালনায় কার হাতে উঠবে টেলিভিশনের অস্কার খ্যাত এই সোনালি ট্রফি, তা দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্বের বিনোদনপ্রেমীরা।

সেলেনা গোমেজ৭৮তম এমি অ্যাওয়ার্ডসমনোনয়নহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি