Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ক্ষুব্ধ হুমা কুরেশির মন্তব্য, অ্যাকশন হিরোইন মানেই টাইট পোশাক কেন?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:৫৪
ক্ষুব্ধ হুমা কুরেশির মন্তব্য, অ্যাকশন হিরোইন মানেই টাইট পোশাক কেন?

হুমা কুরেশি

বলিউডের অ্যাকশন সিনেমায় কোনো ‘লেডি অ্যাসাসিন’ মানেই দর্শকের চোখে ভেসে ওঠে উষ্ণ শরীর, আঁটসাঁট চামড়ার পোশাক, চোখে কালো চশমা আর গ্ল্যামারাস এক রূপ।

পর্দায় নারীদের এই ‘যৌন আবেদনময়ী’ করার চেনা ছক নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তার মতে, পর্দায় একজন নারীকে বিপজ্জনক বা শক্তিশালী দেখাতে তাকে আবেদনময়ী রূপ দিতে হবে— এই সস্তা চিন্তাটি আসলে বলিউডের ‘পুরুষতান্ত্রিক’ মানসিকতার ফসল।

সম্প্রতি মুক্তি পেয়েছে হুমা কুরেশির নতুন সিনেমা ‘বেবি ডু ডাই ডু’। এই ছবিতে তিনি ভারতের প্রথম অন-স্ক্রিন নারী ‘হিটওম্যান’ বা সুপারি কিলারের চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমার প্রচারণায় এসেই ভারতীয় সংবাদমাধ্যম ‘পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের কড়া সমালোচনা করেন হুমা।

নিজের নতুন চরিত্র ‘বেবি’ প্রসঙ্গে হুমা বলেছেন, ‘সিনেমায় বেবি চরিত্রটি একজন বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারী খুনি। সে দেখতে বলিউডের বাকি অ্যাকশন হিরোইনদের মতো গ্ল্যামারাস নয়, বরং ভীষণ সাধারণ। মুম্বাইয়ের লোকাল ট্রেনে চড়া আর দশটা সাধারণ মেয়ের মতোই তাকে দেখাবে, যাকে দেখে কেউ আঁচও করতে পারবে না যে সে কত বড় খুনি! এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে থাকা মারাত্মক রূপটাই এই চরিত্রটিকে স্পেশাল করে তুলেছে।’


আরও পড়ুন

প্রভাসের সিনেমার শুটিংয়ে পোকার কামড়ে হাসপাতালে রাজেশ শর্মা

০৯ জুলাই ২০২৬



হিন্দি সিনেমায় নারী খুনিদের উপস্থাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করে হুমা বলেছেন, ‘কেন একজন নারী খুনিকে সবসময় বডি-হাগিং টাইট পোশাক পরতে হবে? কেন তাদের শুধু বাহ্যিক ফিগার আর আবেদনময়ী ইমেজে আটকে রাখা হয়? নারীদের ক্ষমতাশালী দেখাতে তাদের শরীরী প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই। এই পুরো আইডিয়াটাই এসেছে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে। আমি আশা করি, আমার এই ছবি দেখার পর লেখকরা নারীদের জন্য আরও ভালো এবং বাস্তবসম্মত চরিত্র লিখবেন।’

৩ জুলাই থিয়েটারে মুক্তি পাওয়া ‘বেবি ডু ডাই ডু’ সিনেমাটি হুমা কুরেশি এবং তার ভাই অভিনেতা সাকিব সালিমের যৌথ প্রযোজনা সংস্থা ‘সালিম সিবলিংস’-এর প্রথম সিনেমা। নাচিকেত সামান্ত পরিচালিত এই ডার্ক-কমেডি থ্রিলার ঘরানার সিনেমাটিতে হুমা কুরেশি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিকান্দার খের এবং বলিউডের বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডে।

মুক্তির পর থেকেই হুমার ভিন্নধর্মী অভিনয় এবং সিনেমার কড়া সংলাপ দর্শক-মহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

হুমা কুরেশিবলিউডমন্তব্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার