Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

প্রভাসের সিনেমার শুটিংয়ে পোকার কামড়ে হাসপাতালে রাজেশ শর্মা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:১২
প্রভাসের সিনেমার শুটিংয়ে পোকার কামড়ে হাসপাতালে রাজেশ শর্মা

রাজেশ শর্মা

শুটিং সেটের এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে লড়াই করছেন টলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে সাউথ সুপারস্টার প্রভাসের নতুন সিনেমার শুটিং চলাকালীন এক বিষাক্ত পোকা বা মাকড়সার কামড়ে ঘটে এই বিপত্তি।

বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে। অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি ও নির্মাতা অগ্নিদেব চ্যাটার্জির এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সিনেমার শুটিং শেষ হওয়ার পর রামোজি ফিল্ম সিটির ঘন ঝোপঝাড় ঘেরা একটি জায়গায় স্থানীয় টেকনিশিয়ানদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাজেশ শর্মা। তখনই পায়ে কোনো পোকার কামড় অনুভব করেন তিনি। প্রথমে বিষয়টি সাধারণ ভেবে অবহেলা করেন এবং কোনো চিকিৎসা নেননি।

কিন্তু এর প্রায় ছয় ঘণ্টা পর তার ডান পায়ে তীব্র ব্যথা শুরু হয়। শরীর ক্রমে খারাপ হতে থাকলেও তিনি সেই অবস্থাতেই কলকাতার উদ্দেশে বিমানে চড়েন। মাঝ আকাশেই তার প্রচণ্ড জ্বর আসে এবং শ্বাসকষ্ট শুরু হয়। কলকাতায় পৌঁছানোর পরপরই তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়।


আরও পড়ুন

শাকিরা, ম্যাডোনার সঙ্গে ফাইনালের হাফ-টাইম শো মাতাবেন বিবার

০৯ জুলাই ২০২৬



চিকিৎসক জানিয়েছেন, রাজেশের ডান পায়ের সংক্রমণ অত্যন্ত দ্রুতগতিতে ছড়াচ্ছে। এরই মধ্যে পায়ের আঙুল থেকে হাঁটু পর্যন্ত সংক্রমণটি ছড়িয়ে পড়েছে এবং আক্রান্ত স্থানে বড় বড় ফোসকা দেখা দিয়েছে।

চিকিৎসক দলের প্রধান ডা. অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, অভিনেতার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। বিষাক্ত এই ইনফেকশনের কারণে রক্তে কোনো চাকা তৈরি হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণ এই ব্লাড ক্লট যদি ফুসফুসে চলে যায়, তবে তা জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

প্রিয় অভিনেতার এই আকস্মিক অসুস্থতার খবরে কলকাতার বিনোদন ইন্ডাস্ট্রিতে উদ্বেগের ছায়া নেমে এসেছে। অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি এই কঠিন সময়ে সার্বক্ষণিকভাবে রাজেশের পরিবারের পাশে থেকে চিকিৎসার তদারকি করছেন।

বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামসহ রাজেশের সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।

রাজেশ শর্মাপ্রভাসদুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?