Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

ফুটবল বিশ্বকাপ

শাকিরা, ম্যাডোনার সঙ্গে ফাইনালের হাফ-টাইম শো মাতাবেন বিবার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৩৯
শাকিরা, ম্যাডোনার সঙ্গে ফাইনালের হাফ-টাইম শো মাতাবেন বিবার

জাস্টিন বিবার

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই কোটি কোটি দর্শকের টানটান উত্তেজনা। তবে এবার সেই উত্তেজনার পারদ আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আমেরিকার বিখ্যাত ‘সুপার বোল’-এর আদলে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচের মাঝপথে আয়োজন করা হচ্ছে এক জমকালো ‘হাফ-টাইম শো’।

আর আগামী ১৯ জুলাই নিউ ইয়র্কের ফাইনালে এই ঐতিহাসিক মঞ্চ কাঁপাতে এক ছাদের নিচে হাজির হচ্ছেন বিশ্বসংগীতের একঝাঁক মেগা সুপারস্টার। পপসম্রাজ্ঞী ম্যাডোনা, লাতিন কুইন শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের সঙ্গে এ তালিকায় এবার যুক্ত হলেন কানাডিয়ান পপ সেনসেশন জাস্টিন বিবার!

কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিনের পরিচালনায় এই মেগা হাফ-টাইম শোটি স্থায়ী হবে মাত্র ১১ মিনিট। তবে এই অল্প সময়ের ভেতরেই বিবার, ম্যাডোনা, শাকিরা আর বিটিএস ছাড়াও মঞ্চ মাতাবেন নাইজেরিয়ান রকস্টার বার্না বয় এবং বিখ্যাত পিএস২২ কোরাস দল। এমনকি শিশুদের প্রিয় ‘সিসেম স্ট্রিট’-এর মাপেট চরিত্রগুলোকেও দেখা যাবে এই আয়োজনে।

মূলত বিশ্ব জুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর অধীনে ১০০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই এই চ্যারিটি শোর আয়োজন। বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জাস্টিন বিবার বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ পুরো পৃথিবীকে যেভাবে এক সুতায় মেলাতে পারে, তা আর কোনো কিছুই পারে না।’

৩২ বছর বয়সী জাস্টিন বিবার মাঝখানে গুরুতর অসুস্থতার কারণে তার ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ বাতিল করে লাইভ পারফরম্যান্স থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন। গত এপ্রিলে ক্যালিফোর্নিয়ার কোচেলা ফেস্টিভ্যালে ল্যাপটপের সামনে বসে নিজের পুরনো হিট গান ‘বেবি’ বা ‘নেভার সে নেভার’ গেয়ে কোটি ভক্তের নস্টালজিয়া উসকে দিয়েছিলেন তিনি।


আরও পড়ুন

১৩১ কারিগরের ২৫৬ ঘণ্টার পরিশ্রমে তৈরি আমির-গৌরীর বিয়ের আংটি

০৯ জুলাই ২০২৬



এবার সরাসরি বিশ্বকাপের ফাইনালের মতো মেগা মঞ্চে লাইভ গাইতে যাচ্ছেন এই পপ তারকা, যা তার ভক্তদের জন্য এক মস্ত বড় সুখবর। অন্যদিকে, টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ গেয়ে এরই মধ্যে বিশ্ব জুড়ে ঝড় তোলা শাকিরা ও বার্না বয় জুটিও ফাইনালের দিন একসঙ্গে মঞ্চ মাতাবেন।

এদিকে, ৪৮ দল নিয়ে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় শুরু হওয়া ইতিহাসের বৃহত্তম এই বিশ্বকাপ থেকে তিন আয়োজক দেশই বিদায় নিয়েছে। টুর্নামেন্টে এখন টিকে আছে মাত্র শীর্ষ আটটি দল। কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স-মরক্কো, স্পেন-বেলজিয়াম, নরওয়ে-ইংল্যান্ড এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা-সুইজারল্যান্ড।

মাঠের লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের ‘গোল্ডেন বুট’ পাওয়ার লড়াইও জমে উঠেছে বেশ। বর্তমানে আটটি গোল নিয়ে সবার শীর্ষে থেকে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। তবে তাকে কড়া টক্কর দিতে সাতটি করে গোল নিয়ে ঠিক পেছনেই ওত পেতে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড। ৬ গোল নিয়ে লড়াইয়ে আছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনও।

মাঠের সেই ফুটবল যুদ্ধ আর হাফ টাইমের সুরেলা মহোৎসব— সব মিলিয়ে ১৯ জুলাই এক অবিশ্বাস্য রাত দেখতে যাচ্ছে পুরো বিশ্ব।

জাস্টিন বিবারহাফ-টাইম শো২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর