Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

চলচ্চিত্রে অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৪:৫১
শেয়ার করুন:
চলচ্চিত্রে অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি

সম্মানসূচক ‘ডক্টর অব লেটার্স’ ডিগ্রি গ্রহণ করছেন রানি মুখার্জি

ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লেটার্স’ ডিগ্রিতে ভূষিত করেছে। আজ শুক্রবার মেলবোর্নে চলমান ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’-এর ১৭তম আসরের বিশেষ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ ৩০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে এটিই তার প্রাপ্ত সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মাননাগুলোর একটি।

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন পোশাকে সম্মাননা গ্রহণের পর অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন রানি মুখার্জি। নিজের অনুভূতি ব্যক্ত করে এই অভিনেত্রী বলেছেন, ‘অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে এই ডক্টরেট ডিগ্রি পাওয়া আমার জীবনের অন্যতম অর্থপূর্ণ ও আবেগঘন এক মুহূর্ত। একজন শিল্পী হিসেবে কখনোই পুরস্কার বা ডক্টরেটের কথা ভেবে অভিনয়ে আসিনি; শুধু চেয়েছি যেন আমার চরিত্রগুলো দর্শকদের মনে দাগ কাটে। সিনেমা সমাজ বদলানোর এক শক্তিশালী হাতিয়ার, আর সেই হাতিয়ারকে সঠিক কাজে ব্যবহার করতে পেরে আমি ধন্য।’

আরও পড়ুন

আত্মহত্যা করা ভক্তের শেষ ইচ্ছা কেন পূরণ করেননি যশ?

১৪ আগস্ট ২০২৬

নিজের অভিনীত চরিত্রগুলো নিয়ে কথা বলতে গিয়ে রানি বলেছেন, ‘আমি সবসময় পর্দার শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ী নারীদের চরিত্র বেছে নেওয়ার চেষ্টা করেছি। সেগুলো শুধু রূপালি পর্দার চরিত্র ছিল না, বাস্তব জীবনের হাজারো অবহেলিত নারীর কণ্ঠস্বর ছিল। আমার কাজ যদি নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করে থাকে, তবেই আমার অভিনয় সার্থক।’

১৯৯৬ সালে অভিনয় জগতে পা রাখা রানি মুখার্জি তার অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী ‘ব্ল্যাক’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘হিচকি’, ‘মার্দানি’ এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র মতো চলচ্চিত্রের মাধ্যমে নারী অধিকার, শিক্ষা, প্রতিবন্ধিতা ও লিঙ্গবৈষম্যের মতো সামাজিক ইস্যুগুলো বিশ্বমঞ্চে তুলে ধরেছেন।

কেবল অভিনয়েই সীমাবদ্ধ থাকেননি রানি, দাতব্য কাজেও তিনি সমানভাবে সক্রিয়। ২০০৭ সাল থেকে মুম্বাইয়ের হোলি ফ্যামিলি হাসপাতালে সুবিধাবঞ্চিত শিশু ও নবজাতকদের চিকিৎসার দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে শিশু অধিকার ও স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছেন এই বলিউড তারকা।

রানি মুখার্জিবলিউড সেলেব আপডেটডক্টরেট ডিগ্রি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে