Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

উচ্চতার জন্য বাদ পড়তে বসেছিলেন, আজ তিনিই বলিউডের শাহেনশাহ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:২৩
উচ্চতার জন্য বাদ পড়তে বসেছিলেন, আজ তিনিই বলিউডের শাহেনশাহ

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চনকে বলা হয় বলিউডের ‘শাহেনশাহ’। এছাড়াও বিশ্বজুড়ে তিনি ‘বিগ বি’ হিসেবে সমাদৃত। ব্যতিক্রমী অভিনয় দক্ষতা, গম্ভীর ব্যারিটোন কণ্ঠস্বর এবং ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ইমেজের কারণে গত পাঁচ দশক ধরে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী তারকা হিসেবে টিকে আছেন তিনি।

তবে তার সাফল্যের পথটা মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। ক্যারিয়ারের শুরুতে কেবল অপ্রচলিত চেহারার জন্যই নয়, বরং তার অতিরিক্ত শারীরিক উচ্চতার জন্য চরম অপমান ও কটাক্ষ সহ্য করতে হয়েছিল অমিতাভ বচ্চনকে! এমনকি সেটে উপস্থিত হয়েও তাকে শুনতে হয়েছিল, ‘তুমি বড্ড লম্বা, বাড়ি ফিরে যাও!’

জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি বিশেষ পর্বে ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অ্যাথলেটদের সাথে আড্ডায় মেতেছিলেন ৮৩ বছর বয়সী এই মেগাস্টার। সেখানে অ্যাথলেট অস্মিতা দে তার কাছে জানতে চান, খেলোয়াড়দের মতো সিনেমার সেটেও তিনি কখনো পরিচালকদের বকুনি খেয়েছেন কি না।

সেই প্রশ্নের জবাবে নিজের অতীত স্মৃতি রোমন্থন করে অমিতাভ বচ্চন বলেছেন, “শুরুর দিনগুলোতে আমাকে প্রচুর অপমান আর বকাঝকা সহ্য করতে হয়েছে। সেট থেকে সোজা বলে দেওয়া হতো, ‘তুমি অভিনয়ের অ-ও জানো না, এত লম্বা মানুষ দিয়ে অভিনয় হবে না; এখান থেকে সোজা বাড়ি ফিরে যাও!’ তারপর যখন কোনোমতে একটা সুযোগ পেলাম, তখন ডায়ালগ বলা নিয়ে চলত কড়া সমালোচনা। তবে তারা বকা দিয়ে আমাকে শুধরে দিয়েছিলেন বলেই আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি।”

আরও পড়ুন

যে কারণে ১৫ দিন পরপর ফোনের পাসওয়ার্ড বদলান নাগার্জুন

১৯ আগস্ট ২০২৬

নিজের গাড়ি না থাকায় একবার সেটে দেরিতে পৌঁছানোর করুণ এক অভিজ্ঞতার কথা জানিয়ে বিগ বি বলেছেন, “একবার অন্য একজনের গাড়িতে করে কষ্ট করে সেটে পৌঁছাই। আমাকে দেখেই পরিচালক রেগে আগুন হয়ে বলেন, ‘আজকের শুটিং প্যাক আপ! তোমার আর অভিনয় করতে হবে না, দূর হও এখান থেকে!’”

সমস্ত অপমান ও প্রত্যাখ্যানকে নিজের কাজের মাধ্যমেই জবাব দিয়েছিলেন অমিতাভ বচ্চন। ৭০-এর দশকে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবে আত্মপ্রকাশ করে রূপালি পর্দায় নতুন ইতিহাস গড়েছিলেন তিনি।

এই বয়সে এসেও অভিনয়ে সমান সক্রিয় প্রবীণ এই তারকা। তাকে পরবর্তীতে মেগাস্টার প্রভাসের সাথে বহুল প্রতীক্ষিত সাই-ফাই ঘরানার ‘কাল্কি ২’ সিনেমায় দেখা যাবে, যা ২০২৭ সালের ডিসেম্বরে বিশ্বজুড়ে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে।

অমিতাভ বচ্চনবলিউড তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার