Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

মেস থেকে বের হয়ে নিখোঁজ রাবি শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৯
শেয়ার করুন:
মেস থেকে বের হয়ে নিখোঁজ রাবি শিক্ষার্থী

মো. তাওহীদ আলী

মেস থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুরের একটি মেস থেকে কালো ব্যাগ নিয়ে বের হন এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার বিভাগের শিক্ষার্থী মো. তাওহীদ আলী। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সর্বশেষ রাত ৯টা ৩১ মিনিটে তার মোবাইল ফোনের অবস্থান রাজশাহী নগরের শিরুল কলোনিতে শনাক্ত হয়। পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় তার সহপাঠীরা মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তাওহীদ আলীর বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার মণ্ডল ম্যানশনের ৩০২ নম্বর কক্ষে থাকতেন।

বিভাগীয় শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর থেকে তাওহীদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি সহপাঠীরা। বিষয়টি বিভাগীয় শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তের উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ রাত ৯টা ৩১ মিনিটে ফোনটির অবস্থান শিরুল কলোনিতে পাওয়া যায়। এরপর ফোনটি বন্ধ হয়ে যায়।

তাওহীদের সহপাঠী আলভী সোহান বলেন, এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। প্রক্টর স্যার আমাকে তার সর্বশেষ অবস্থানের তথ্য দিয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টা ৩১ মিনিটে তার ফোনের অবস্থান শিরুল কলোনিতে দেখা গেছে। এরপর ফোনটি বন্ধ হয়ে যায়। এ ঘটনায় মতিহার থানায় একটি জিডি করা হয়েছে।

আরও পড়ুন

মানিকগঞ্জে নিখোঁজের ২১ ঘণ্টা পর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২০ নভেম্বর ২০২৬

বিভাগের অধ্যাপক মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, তাওহীদের ব্যাচের সিআর রাত আনুমানিক ৯টার দিকে আমাকে বিষয়টি জানায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তার মায়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহযোগিতায় তার মোবাইল ফোন নম্বর ট্র্যাক করা হয়েছে। সকালে তার সর্বশেষ অবস্থান রাজশাহীর শিরুল কলোনিতে পাওয়া গেছে। শিক্ষার্থীরা কয়েকজন মিলে থানায় জিডি করেছে বলে জেনেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান জানালেন, প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে তার সহপাঠীরা জিডি করেছে বলে জানতে পেরেছি। সর্বশেষ তার অবস্থান শিরুল কলোনিতে পাওয়া গেছে। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ থাকায় পুলিশ তাকে ট্র্যাক করতে পারছে না। তার সহপাঠী ও পরিচিতজনদের কাছেও খোঁজ নেওয়া হয়েছে, কেউ তাকে দেখেছেন কি না। তবে এখন পর্যন্ত তার বিষয়ে কোনো ভালো বা খারাপ খবর পাওয়া যায়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বললেন, এখনো তার কোনো তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ তার অবস্থান রাজশাহী শহরে ছিল। এরপর আর কোনো অবস্থান শনাক্ত করা যায়নি। আমাদের সাইবার টিম কাজ করছে। আশা করছি, খুব দ্রুত তার বিষয়ে জানতে পারব।

রাজশাহী বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিখোঁজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!