Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পাবলিক

২৫ বছর পর শুরুর পথে বগুড়া বিশ্ববিদ্যালয়

এমিল ইসলাম শাহীন
এমিল ইসলাম শাহীন
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৯:৪১
২৫ বছর পর শুরুর পথে বগুড়া বিশ্ববিদ্যালয়

গ্রাফিকস: আগামীর সময়

দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালুর পথে বগুড়ার বহুল প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়। তবে এটি আর শুধু বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে থাকছে না। নতুন খসড়া আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের।

গত ১৮ জুন মন্ত্রিসভার বৈঠকে বিজ্ঞান প্রযুক্তি না করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত হয়। এ সংক্রান্ত আইনের খসড়া প্রণয়নের জন্য শিক্ষামন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক নিয়োগ ও শিক্ষা কার্যক্রম চালুর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খসড়া আইনে পূর্বের বিশেষায়িত কাঠামো পরিবর্তন করে প্রস্তাব করা হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার।

নতুন আইনের আওতায় বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি শিক্ষা, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি হবে। আধুনিক যুগের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেই ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয় ২০০১ সালে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের মেয়াদের শেষদিকে ১৫ জুলাই ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ গেজেট আকারে প্রকাশিত হয়। তবে রাজনৈতিক ও প্রশাসনিক নানা কারণে পরবর্তী দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রম এগোয়নি।


আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি

২৩ জুন ২০২৬


২০০১ সালের জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকার এবং পরে ২০০৮ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা করলেও বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক বা অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়নি। ফলে প্রকল্পটি কার্যত স্থবির অবস্থায় ছিল দীর্ঘদিন।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুরুইল গ্রামের পূর্ব পাশে, মাটিডালী-পীরগাছা সড়কের সংলগ্ন নুরুইলের বিলে প্রায় ৬০ একর খাস জমিতে ক্যাম্পাস স্থাপনের প্রাথমিক আলোচনা হয়। তবে পরে সেই প্রস্তাব আর এগোয়নি এবং স্থানটি চূড়ান্ত করা সম্ভব হয়নি।


আরও পড়ুন

আর কি আলো ছড়াবে না কুলাউড়া পাবলিক লাইব্রেরি!

০৩ জুন ২০২৬


এদিকে নতুন করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে বগুড়ার শাজাহানপুর উপজেলার নাম আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে নির্ধারিত ওই স্থানেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হতে পারে শেষ পর্যন্ত।

দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে অগ্রগতি হওয়ায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশা, দ্রুত প্রশাসনিক নিয়োগ সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে।

বর্তমানে দেশে ৫৮টি অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ১১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলমান। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০’-এর আওতায়।

২০২৪ সালের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ চূড়ান্ত হয়। এরপর ২০২৫ সালের ৩ জুন প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. কুদরত–ই–জাহান। বিশ্ববিদ্যালয়টির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে কুদরত-ই-জাহান আগামীর সময়কে জানালেন, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবেই প্রাথমিকভাবে দুটি বিভাগ চালু করা হয়েছে। চূড়ান্তভাবে অনুমোদন পেলে ২০২৬-২৭ সেশনে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে।

‘বিজ্ঞান প্রযুক্তি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে—গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। তবে আইনটি এখনো হাতে পাইনি; হাতে পাওয়ার পর বিস্তারিত বলতে পারব’—যোগ করেন কুদরত-ই-জাহান।

পাবলিক বিশ্ববিদ্যালয়বগুড়া বিশ্ববিদ্যালয়সরকারবগুড়াবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে