Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১৪:৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি

গ্রাফিকস: আগামীর সময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচজন শিক্ষকের বিরুদ্ধে একাধিক শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গৃহীত হয় এসব সিদ্ধান্ত।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে তিনজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন—লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

একই ধরনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লাভলু মোল্লা শিশিরকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিন্ডিকেট সভায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, শিক্ষক-শিক্ষার্থীদের নানা অভিযোগের ভিত্তিতে বাংলা বিভাগের শিক্ষক তাশরিক-ই-হাবিবকেও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়ার পর তাকে ঘিরে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী আগামীর সময়কে জানান, জুলাইয়ের গণআন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের সঙ্গে আচরণ এবং বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিবরখাস্তঅব্যাহতি
১
ডাকসুর জিএস পদ বাতিল গোলাম রাব্বানীর

ডাকসুর জিএস পদ বাতিল গোলাম রাব্বানীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-২০১৯ (ডাকসু) এর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট। গতকাল সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। আজ ম...

বিস্তারিত পড়ুন...

২
আমার অভিযোগেই বাতিল হয়েছে রাব্বানীর জিএস পদ

আমার অভিযোগেই বাতিল হয়েছে রাব্বানীর জিএস পদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস গোলাম রাব্বানীর পদ বাতিল হয়েছে মুহাম্মদ রাশেদ খাঁনের অভিযোগে। এমন দাবি করেছেন রাব্বানীর তৎকালীন এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। শূন্য হওয়া ওই জিএস পদে নিজেকে যোগ্য দাবিদার বলেও উল্লেখ করেছেন তিনি।গোলাম রাব্বানীর জিএস পদ বাতিল বিষয়ে...

বিস্তারিত পড়ুন...

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: