Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

রাশেদ খাঁন

আমার অভিযোগেই বাতিল হয়েছে রাব্বানীর জিএস পদ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:১৪
আমার অভিযোগেই বাতিল হয়েছে রাব্বানীর জিএস পদ

মুহাম্মদ রাশেদ খাঁন ও গোলাম রাব্বানী। ছবি : সংগীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস গোলাম রাব্বানীর পদ বাতিল হয়েছে মুহাম্মদ রাশেদ খাঁনের অভিযোগে। এমন দাবি করেছেন রাব্বানীর তৎকালীন এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। শূন্য হওয়া ওই জিএস পদে নিজেকে যোগ্য দাবিদার বলেও উল্লেখ করেছেন তিনি।

গোলাম রাব্বানীর জিএস পদ বাতিল বিষয়ে আজ মঙ্গলবার সকালে আগামীর সময়কে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন এই মন্তব্য করেন।

২০১৯ সালের ডাকসু নির্বাচনের স্মৃতিচারণ করে তিনি বলেছেন, ‘ডাকসু নির্বাচনে ভিপি-জিএসসহ ১১টি পদে আমাদের প্যানেল জিতেছিল। কিন্তু পরে আমাকে পরাজিত দেখানো হয়। এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছিল। আমাদের কাছে সব তথ্য-উপাত্ত ছিল, আমিও জিএস পদে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলাম।’

“সেই জায়গা থেকেই ‘অবৈধভাবে’ জিএস পদে জয়ী প্রার্থীর পদ বাতিলের বিষয়ে আমি প্রাতিষ্ঠানিক অভিযোগ করেছিলাম। আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি গোলাম রাব্বানীর জালিয়াতির ঘটনার সত্যতা ও প্রমাণ পেয়েছে”- দাবি রাশেদের।


আরও পড়ুন

ডাকসুর জিএস পদ বাতিল গোলাম রাব্বানীর

২৩ জুন ২০২৬


‘পরে শুনেছি তার ছাত্রত্বও বাতিল করা হয়েছে। যেহেতু তার ছাত্রত্বই নেই, সেহেতু তার তো ডাকসুরও পদে থাকার কথা না। প্রশাসন এখন সেই পদক্ষেপই নিয়েছে। আমার অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে’, যোগ করেন তিনি।

গণঅধিকার পরিষদের সাবেক এই নেতা বললেন, ‘রাব্বানীর জিএস পদ বাতিল হওয়াতে ডাকসুতে এখন পদটি শূন্য রয়েছে। আমি যেহেতু তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলাম, তাই এখন আমি সেই পদটি ফিরে পাওয়ার যোগ্য দাবিদার। আমি ২০২৯ সালের অভিযোগেও এই কথাটি স্পষ্টভাবে উল্লেখ করেছি।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে চূড়ান্ত ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও জানান বিএনপি নেতা রাশেদ।

২০১৯ সালের ১১ মার্চের ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন নুরুল হক নুর। তিনি ১১ হাজার ৬২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, যিনি পেয়েছিলেন ৯ হাজার ১২৯ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১০ হাজার ৪৮৪ ভোট পাওয়ায় বিজয়ী ঘোষণা করা হয় গোলাম রাব্বানীকে। দ্বিতীয় অবস্থানে থাকা রাশেদ খাঁন পান ৬ হাজার ৬৩ ভোট।

গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২০১৯ সালের ডাকসুর জিএস গোলাম রাব্বানীর পদ বাতিলের সিদ্ধান্ত নেয় প্রশাসন। সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত হলে নির্বাচনের সাত বছর পর ডাকসুর জিএস হতে পারেন রাশেদ খাঁন।



ডাকসুঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    রোবটের দেশি কারিগর

    রোবটের দেশি কারিগর

    ০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০

    advertiseadvertise