Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ডাকসুর জিএস পদ বাতিল গোলাম রাব্বানীর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:১৬
ডাকসুর জিএস পদ বাতিল গোলাম রাব্বানীর

গোলাম রাব্বানী। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-২০১৯ (ডাকসু) এর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট।

গতকাল সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

আজ মঙ্গলবার আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর গোলাম রাব্বানীর এমফিল প্রোগ্রামে জালিয়াতির মাধ্যমে ভর্তির অভিযোগ প্রতীয়মান হওয়ায় তার এমফিল ভর্তি বাতিল করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। গোলাম রাব্বানী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেছেন, তার ছাত্রত্ব বাতিল হওয়ায় তার জিএস পদ বাতিলের বিষয়ে সিন্ডিকেট একমত হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির দুঃখ প্রকাশ

২৩ এপ্রিল ২০২৬

সিন্ডিকেটের এক সদস্য আগামীর সময়কে জানান, গোলাম রাব্বানীর জিএস পদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। তার স্থলে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদ খানকে জিএস ঘোষণা করা যাবে কিনা সেটিও যাচাই-বাছাই করার সিদ্ধান্ত হয়েছে।

২০১৯ সালে ডাকসু নির্বাচনের পরই কারচুপির অভিযোগ তোলেন রাশেদ খান। সে সময় একটি তদন্ত কমিটি গঠন হলেও রিপোর্ট প্রকাশ করা হয়নি।

পরে ছাত্র-জনতার আন্দোলনের পর তিনি পুনরায় তৎকালীন উপাচার্যের কাছে অভিযোগপত্র দেন। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোষাধ্যক্ষকে প্রধান করে নতুন করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

তদন্ত কমিটি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ডাকসু জিএস নির্বাচিত হওয়া অবৈধ ঘোষণার সুপারিশ করে। নির্বাচনের আগে রাব্বানীর এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় হয়নি বলেও জানায় কমিটি।

ঢাবিঢাকা বিশ্ববিদ্যালয়ডাকসু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: