Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ২৩:৩৩
ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির দুঃখ প্রকাশ

সংগৃহীত ছবি

শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, ‘আজ উদ্ভূত পরিস্থিতিতে অত্যন্ত সহনশীলভাবে ও ধৈর্য সহকারে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে ছাত্রদল।’

আজ বৃহস্পতিবার রাতে শাহবাগে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেছেন তিনি। ‘যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আজকে হয়েছে—আমি প্রথমেই ছাত্রদলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি। কিন্তু সেই সাথে আমাদের যে সহযোদ্ধা চারজন ভাই রয়েছে, যারা আহত হয়েছেন তাদের নিকট বিনীত অনুরোধ, তারা যেন এভাবে ইচ্ছাকৃতভাবে একটা মব হতে পারে সেখানে যেন প্লিজ সে ধরনের পরিস্থিতি তৈরি না করে তারা,’ বলছিলেন ছাত্রদল সভাপতি।

তিনি বলেছেন, ‘স্ট্যাটাস দিয়ে শাহবাগ থানায় এসেছেন তারা। আপনাদের অন্যান্য যারা রয়েছে তাদের সাথে কথা হচ্ছে আমাদের। কিন্তু তারা আমাদের সাথে কোনো কথা না বলে সরাসরি আসলেন শাহবাগ থানায়। স্বাভাবিকভাবেই ছাত্রদলের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এ ধরনের ফটোকার্ড দেখে। বাংলাদেশের জনগণকে বিচার দিচ্ছি দেখুন যে কি ধরনের নোংরা এই প্রোপাগান্ডা মিথ্যাচার হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায়।’

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার শাহবাগ থানার ভেতরে ও বাইরে ডাকসুর দুই নেতা এ বি জোবায়ের ও মোসাদ্দেকের ওপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছেন অন্তত ১০ সাংবাদিক। পরে এ নিয়ে শাহবাগ এলাকায় পক্ষে-বিপক্ষে মিছিল করেছে ছাত্রদল ও ছাত্রশিবির।

ছাত্রদলহামলাশাহবাগশিবিরডাকসু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: