এখানে জমে আছে অসংখ্য হাসি, বন্ধুত্ব, দুষ্টুমি,
স্বপ্ন, অপেক্ষা আর জীবনের সবচেয়ে সুন্দর কিছু দিনের গল্প। কত শত পায়ের ছাপ, কত বন্ধুত্ব,
কত স্বপ্ন আর কত না বলা গল্প জমে আছে!
ঢাকার নটর ডেম কলেজের ফেসবুক পেজে এখন ঝুলছে এই
পোস্ট। কারণ মুছে যাবে একটি ভবনের চিহ্ন; আর তা নিয়ে স্মৃতিকাতর এখন এই কলেজের সাবেক
শিক্ষার্থীরা।
তিন তলা এই ভবনটি ফাদার হ্যারিংটন ভবন। পুরান ঢাকা
থেকে ১৯৫৪ সালে আরামবাগে ক্যাম্পাস স্থানান্তরের সময় এই ভবন দিয়েই যাত্রা শুরু হয়েছিল
নটর ডেম কলেজের। ৭০ বছর পেরিয়ে আসা এই ভবন এখন ভা...