Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

একজন বিশ, দুইজন তিরিশ : রাজধানীতে ‘পানি ট্রিপ’

এমিল ইসলাম শাহীন
এমিল ইসলাম শাহীন
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ২০:০৭
একজন বিশ, দুইজন তিরিশ : রাজধানীতে ‘পানি ট্রিপ’

ছবি: আগামীর সময়

রাজধানীর বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে যায় পানি। চলতে-ফিরতে ভুগতে হয় রাজধানীবাসীকে। এই দুর্ভোগকে পুঁজি করে ‘ভাড়া বাণিজ্য’ জমিয়ে তুলেছেন কিছু রিকশাচালক।

রাস্তার কোনো এক অংশে জমে থাকা সামান্য পানি পার করিয়ে দিতে জনপ্রতি তারা নিচ্ছেন ২০ থেকে ৩০ টাকা। স্থানীয়দের কাছে এটি এখন পরিচিত ‘পানি ট্রিপ’ নামে।

আজ শুক্রবার বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পেছনের গার্ডেন রোড এলাকায় দেখা গেল এমন চিত্র। এদিন বিকালে সামান্য বৃষ্টিতেই গার্ডেন রোডের কিছু অংশে পানি জমেছে। আর তখনই শুরু হয় রিকশাচালকদের এক অদ্ভুত হাঁকডাক— ‘পানি পার বিশ, দুইজন তিরিশ’!

স্বাভাবিক সময়ে মানুষ যে পথটুকু হেঁটে অনায়াসেই পার হন, জলাবদ্ধতার কারণে সেই পথ পার হতে গুনতে হচ্ছে ২০-৩০ টাকা। আর ভারি বৃষ্টি হলে বা সড়কে বেশি পানি জমলে এই ভাড়া আরও বেড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

রিকশাচালক গিয়াস উদ্দীন বলেছেন, ‘বৃষ্টিতে ভিজাই গেছি, তাই এহন এইনে পানি টুকু পার কইরা দিতাসি মাইনসেরে। যে মানুষের দরকার তারা যাইতাসে।’

স্থানীয় বাসিন্দা অভিযোগ, সেখানকার রিকশাচালকরা দূরের যাত্রী টানতে আগ্রহী নন। তাদের লক্ষ্য বৃষ্টি আর জমে থাকা পানি। বৃষ্টি হলেই ‘পানি ট্রিপ’ মারতে চলে আসেন তারা। আর কয়েক গজ পথ পাড়ি দিতেই টাকা গুনতে হয় পথচারীদের।

বিশ টাকায় পানি পার হওয়া সেলিম উদ্দীন বলেছেন, ‘বৃষ্টি আসলেই রিকশাওয়ালাদের ঈদ লাইগা যায়। এইটুকু রাস্তা সচরাচর হাইটাই যাই, কিন্তু এখন বিশ টাকা দিয়া আসলাম। দরকার আমার, তাই আসলাম।’

এদিকে, এই জলাবদ্ধতা ও ভোগান্তির জন্য সিটি করপোরেশনের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন স্থানীয়রা। জনদুর্ভোগ লাঘবে দ্রুত এই জলাবদ্ধতা নিরসন করার আহ্বান জানিয়েছেন তারা।

রাজধানীজলাবদ্ধতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    রূপপুর সতর্কতা

    রূপপুর সতর্কতা

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ