Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট : আইনের ব্যাপারে সব বাইকার জানেন না

এমিল ইসলাম শাহীন
এমিল ইসলাম শাহীন
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ২১:৩১
মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট : আইনের ব্যাপারে সব বাইকার জানেন না

নম্বর প্লেট বসানোর নিয়মে সুফল আসলেও জন প্রচার না করলে অনেকেই বিপাকে পড়তে পারেন- আগামীর সময়

মোটরসাইকেলের সামনে ম্যানুয়ালি তৈরি নিবন্ধন নম্বরসংবলিত প্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে আইন প্রয়োগের উদ্যোগ নেওয়ার আগে জনসচেতনতা বাড়াতে এখনো তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি সরকারের পক্ষে।

সড়কে শৃঙ্খলা ফেরানো, বেপরোয়া চালকদের শনাক্ত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিআরটিএর এ উদ্যোগ। বিষয়টিকে কেউ কেউ ইতিবাচক হিসেবে দেখছেন। আবার অনেকের কাছে এই আইনের বিষয়ে স্পষ্ট ধারণা নেই। ফলে আইনটি কার্যকর করা হলে অনেকেই না জেনে বিপদে পড়তে পারেন।

নতুন নিয়ম সম্পর্কে অনেক চালক এখনো অবগত নন। কেউ কেউ নিয়মটি কার্যকরের আগে আরও সময় দেওয়ার দাবি জানিয়েছেন।

রাইড শেয়ারিং চালক আসাদ হোসেন বলেন, ‘আমি তো এমন আইনের ব্যাপারে জানিই না। আপনার কাছ থেকেই জানলাম। তবে এ আইন করলে ভালোই হবে। তখন অনেক বেপরোয়া বাইকচালক ঠিকঠাকভাবে চালাবেন। পুলিশের মামলার ভয়েই তখন তারা নিয়ম মেনে চালাবেন।’

মূলত আজ শুক্রবার সকালে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ এ নির্দেশনার কথা জানিয়েছে। বর্তমানে মোটরসাইকেলের পেছনে ডিজিটাল নম্বর প্লেট থাকলেও নতুন নিয়ম অনুযায়ী সামনেও ম্যানুয়ালি তৈরি নিবন্ধন নম্বরসংবলিত প্লেট রাখতে হবে।


আরও পড়ুন

মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

১৬ অক্টোবর ২০২৬


সচেতন বাইকারদের মতে, মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট থাকলে সড়কে আইন অমান্যকারী চালকদের শনাক্ত করা সহজ হবে। বিশেষ করে হেলমেট ছাড়া চলাচল, বেপরোয়া গতিতে বাইক চালানো এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় দায়ীদের শনাক্ত করতে এটি সহায়ক হতে পারে। পাশাপাশি মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ নিয়ন্ত্রণেও নতুন নিয়মটি ভূমিকা রাখতে পারে।

আরেক চালক রুবেল জানিয়েছেন, কিছুক্ষণ আগেই তিনি নতুন নিয়মের বিষয়ে জানতে পেরেছেন। তার মতে, আইনটি যথাযথভাবে কার্যকর করা হলে মোটরসাইকেলচালকদের পাশাপাশি সড়কে চলাচলকারী অন্যদের জন্যও তা উপকারী হবে।

রুবেল আরও বলেন, ‘এখন তো কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরার মাধ্যমে মামলা দেওয়া হয়। যখন বাইকের সামনেও নম্বর থাকবে, তখন মামলা হওয়ার ভয়ে বাইকাররা আরও সাবধানে বাইক চালাবেন। ট্রাফিক নিয়ন্ত্রণ করাও সহজ হবে।’

তবে নতুন নিয়ম বাস্তবায়নের সময়সীমা নিয়ে কিছুটা আপত্তি রয়েছে চালকদের। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থী ইফতেখার মনে করেন, সিদ্ধান্তটি কার্যকর করার আগে চালকদের আরও সময় দেওয়া উচিত ছিল।

ইফতেখার বলেন, ‘আইন করেছে, ঠিক আছে। কিন্তু আরও সময় দেওয়া উচিত ছিল। আমাদের এই নম্বর প্লেট বানাতে বিভিন্ন দোকানে ঘুরতে হবে। দোকানদারকে বিষয়টি বুঝিয়ে বলতে হবে। যারা নম্বর প্লেট তৈরি করেন, তাদেরও বিষয়টি বুঝতে কিছুদিন সময় লাগবে। তাই চালু করার সময়টা একটু বাড়িয়ে দিলে ভালো হতো।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন এবং বিচার বিভাগের প্রভাষক মো. রবিউল ইসলাম আইনের প্রচারের বিষয়ে বলেছেন, ‘আইন তৈরি করার পর গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে। আর যদি বিআরটিএ চায়, তাহলে সরকারি টেলিভিশনে প্রচার করতে পারে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবচেয়ে সহজে এবং ভালো প্রচার করা যায়। বিআরটিএ চাইলে এ পদ্ধতিতে যেতে পারে।’

বাইক চালকদের একাংশ নতুন নিয়ম সম্পর্কে এখনো না জানলেও অনেকে মনে করছেন, যথাযথ নজরদারি ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করা গেলে এটি সড়কে শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে। তবে নিয়মটি বাস্তবায়নের জন্য চালকদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং নম্বর প্লেট তৈরির পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করাও জরুরি বলে মনে করছেন তারা।

বাইকনম্বর প্লেটট্রাফিক আইন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ