মোটরসাইকেলের সামনে ম্যানুয়ালি তৈরি নিবন্ধন নম্বরসংবলিত প্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে আইন প্রয়োগের উদ্যোগ নেওয়ার আগে জনসচেতনতা বাড়াতে এখনো তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি সরকারের পক্ষে।সড়কে শৃঙ্খলা ফেরানো, বেপরোয়া চালকদের শনাক্ত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিআরটিএর এ উদ্যোগ। বিষয়টিকে কেউ কেউ ইতিবাচক হিসেবে দেখছেন। আবার অনেকের কাছে এই আইনের বিষয়ে স্পষ্ট ধারণা নেই। ফলে আইনটি কার্যকর করা হলে অনেকেই না জেনে বিপ...