Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ফেসবুকে বিক্রি হচ্ছে মিড ডে মিলের বিস্কুট

এমিল ইসলাম শাহীন
এমিল ইসলাম শাহীন
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ২০:৩০
ফেসবুকে বিক্রি হচ্ছে মিড ডে মিলের বিস্কুট

গ্রাফিকস: আগামীর সময়

সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লার্নিং সেন্টারের শিশু ছাড়াও রোহিঙ্গাদের পুষ্টির ঘাটতি পূরণে বিনামূল্যে দেওয়ার কথা বিশেষ ‘ফর্টিফায়েড বিস্কুট’। অথচ এই পুষ্টিকর খাবার এখন বেচাকেনা হচ্ছে ফেসবুক মার্কেটপ্লেসে। যদিও পণ্যের গায়ে লেখা আছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ, ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ’ এবং ‘নট ফর সেল অর এক্সচেঞ্জ (বিক্রি অথবা পরিবর্তনের জন্য নয়)’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএইচপি) অর্থায়নে আসা এই খাবার মার্কেটপ্লেসে দেখে চোখ কপালে অনেকের। খুচরা প্যাকেট নয়, রীতিমতো কার্টন ও বক্সে বেচাকেনা হচ্ছে এই সরকারি খাবার।

ফেসবুক মার্কেটপ্লেসে ‘ফর্টিফায়েড বিস্কুট’ লিখে অনুসন্ধান করার সঙ্গে সঙ্গেই এই প্রতিবেদক দেখতে পায় ৬০টির বেশি বিজ্ঞাপন। এ ছাড়াও ‘রিসাইকেল বিন চিটাগং’ নামের ফেসবুক গ্রুপেও নিয়মিত বিক্রি হয় এই বিস্কুট। কেউ কিনলে তা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে।

রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল— সবখানেই ছড়িয়ে এই চক্রের জাল। সবচেয়ে বেশি বিক্রি করা হচ্ছে চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে। বাজারের সাধারণ বিস্কুটের চেয়ে পুষ্টিগুণে বেশি সমৃদ্ধ হওয়ায় এই বিস্কুটগুলো সাধারণ মানুষের কাছে লোভনীয় দামে বিক্রি করছে চক্রটি।

আরও পড়ুন

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

২৩ জুলাই ২০২৬

ঘটনার নেপথ্য জানতে ক্রেতা সেজে ফেসবুকে দুই বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন এই প্রতিবেদক। এক বিক্রেতা অকপটে স্বীকার করে বলছিলেন, তারা এগুলো সংগ্রহ করেন কক্সবাজারের রোহিঙ্গাদের থেকে। তারা বিভিন্ন এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে এই বিস্কুটগুলো পান; এরপর কম দামে বিক্রি করে দেন। এদিকে বিক্রেতারা তা ফেসবুকে সামান্য লাভ রেখে বিক্রি করছেন।

আরেক বিক্রেতার ভাষ্য, ‘আমি রোহিঙ্গা ক্যাম্প থেকে নিয়ে আসি।’ কোন ক্যাম্প থেকে আনেন জিজ্ঞেস করলে তিনি উত্তর দেননি। পরবর্তী সময়ে আরও কিছু প্রশ্ন করলে তিনি জবাব দেননি।

এদিকে এই কালোবাজারি শুধু সীমান্ত অঞ্চল বা রোহিঙ্গা ক্যাম্পেই সীমাবদ্ধ নেই, এর একটি বড় অংশ নিয়ন্ত্রণ হচ্ছে রাজধানী ঢাকা থেকে।

ঢাকাকেন্দ্রিক আরেক বিক্রেতার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানাচ্ছিলেন, তারা বক্স আকারে পাইকারি বিক্রি করেন। তাদের কাছ থেকে নিতে হলে সর্বনিম্ন ১৯ প্যাকেট বিস্কুট কেনার শর্ত জুড়ে দেন। টাকা পরিশোধ করলে ঢাকার যেকোনো প্রান্তে হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়ার নিশ্চয়তাও দেন।

সংশ্লিষ্টদের অভিযোগ, ঢাকা ও এর আশপাশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির বরাদ্দ থেকেও একটি বড় অংশ চুরি হয়ে কালোবাজারে যাচ্ছে।

সুবিধাবঞ্চিত দরিদ্র শিশু এবং পুষ্টিহীনতায় ভোগা রোহিঙ্গা শিশুদের জন্য আসা আন্তর্জাতিক সাহায্য এভাবে ফেসবুকে বিক্রি হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সমাজকর্মীরা। শিক্ষা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মাঠপর্যায়ের দুর্বল নজরদারি এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু করে ঢাকার স্থানীয় কিছু অসাধু চক্রের কারণে বিশ্ব খাদ্য কর্মসূচির এই মানবিক উদ্যোগ ভেস্তে যেতে বসেছে।

আরও পড়ুন

বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা

২৩ জুলাই ২০২৬

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সিনিয়র সহকারী সচিব মো. আফতাবুজ্জামান আল ইমরান আগামীর সময়কে বলেছেন, ‘রোহিঙ্গাদের জন্য বিস্কুট দেওয়া হয়। তারাই মূলত বাইরে বিক্রি করে দেয়।’

ক্যাম্প থেকেই অনেক ক্রেতা ফর্টিফায়েড বিস্কুট কিনে বিক্রি করছে জানালে তার ভাষ্য, ‘তথ্য পেলে আমরা ব্যবস্থা নেব। রোহিঙ্গা ক্যাম্প থেকে কীভাবে এই খাবার বাইরে আসছে এবং ঢাকার ভেতরের কোন কোন অসাধু চক্র এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ফেসবুকফর্টিফায়েড বিস্কুটমার্কেটপ্লেসকালোবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট