Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

আতঙ্কে হল ছাড়ছেন ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা

এমিল ইসলাম শাহীন
এমিল ইসলাম শাহীন
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ২০:০৭
আতঙ্কে হল ছাড়ছেন ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা

হলের জানালা ভেঙ্গে জিনিসপত্র নিয়ে বের হচ্ছেন শিক্ষার্থীরা- আগামীর সময়

রাজধানীর চকবাজার থানাধীন সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে ক্যাম্পাসে। আগামীকাল ফাইনাল পরীক্ষা থাকলেও অনেককেই জানালা দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, উত্তেজনা ঘিরে ক্যাম্পাস এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থমথমে পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে হলগুলোর গেটও বন্ধ রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে ভেতরে ঢুকতে বা বাইরে আসতে দেওয়া হচ্ছে না। এ সময় দেখা গেছে অনেক শিক্ষার্থী জানালা দিয়ে নিজেদের জিনিসপত্র বের করে নিয়ে হল ছাড়ছেন।

কথা বলছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম- আগামীর সময়

নাম প্রকাশে অনিচ্ছু এক শিক্ষার্থী আগামীর সময়কে বলেছেন, ‘আমি পরীক্ষা দিয়ে মাত্র আসলাম। পরীক্ষা দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই রুমমেট ফোন দিয়ে বলল হলের সব কিছু নিয়ে বের হয়ে যেতে। তাই আমি চলে যাচ্ছি। এখন একজন আত্মীয়ের বাসায় যাচ্ছি।’

সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সংবাদিকদের ঢাকা দক্ষিণের ছাত্রদল নেতা নিয়াজ হোসেন বলেছেন, ছাত্রদল ট্যাগ  দেবেন, ছাত্রদল করলেই তাকে মারবেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমকামিতাও করবেন- এসব তো চলবে না। সাধারণ শিক্ষার্থীরা যেন নিরাপদে ক্যাম্পাসে থাকতে পারে। সহজেই ছাত্রদল ট্যাগ দিয়ে যেন মারামারি না হয়, এই আশাই ব্যক্ত রাখি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম বলেছেন, ‘বর্তমানে দুই পক্ষই শান্ত আছে। যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল।’

কথা বলছেন ছাত্রদল নেতারা- আগামীর সময়

আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে শিবির-ছাত্রদলে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে কয়েক দফায় চলে উত্তপ্ত পরিস্থিতি। এতে ছাত্রদলের দুই নেতা গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন সরকারি আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ (৩০) এবং লালবাগ থানা ছাত্রদলের সদস্যসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিছার উদ্দিন রাব্বি (২৭)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকালে সানাউল্লাহ ও রাব্বি মাদ্রাসা ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ৩০ থেকে ৪০ জন শিবির নেতাকর্মী রড, লাঠি ও ইটপাটকেল নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুজনেই রক্তাক্ত জখম হন। পরে ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

আরও পড়ুন

রাবি থেকে ঢাকা আলিয়া : উত্তেজনা কি আদৌ থামবে

০৪ আগস্ট ২০২৬




ঢাকা আলিয়া মাদ্রাসাছাত্রদল শিবির সংঘর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির