রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে
(বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ঘটেছে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল
নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার
সন্ধ্যা সাড়ে ৭টার দিকের ঘটনা ওটি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ক্যাম্পাসে
ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজন করা হয় জুলুমের বিরুদ্ধে ‘জুলাই’ শীর্ষক একটি
প্রদর্শনীর। এতে বিচারিক হত্যাকাণ্ডের শিকার কয়েকজন নেতার ছবি প্রদর্শন নিয়ে
আপত্তি তোলেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবি ছিল, মহান মুক্তিযুদ্ধের
বিরোধিতার অভিযোগ রয়েছে এমন কয়ে...