Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

মিরপুরে পানির জন্য হাহাকার

এমিল ইসলাম শাহীন
এমিল ইসলাম শাহীন
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ২১:১০
মিরপুরে পানির জন্য হাহাকার

পানির অপেক্ষায় থাকা বাসিন্দারা—সংগৃহীত ছবি

‘কয়েক দিন গ্যাস না থাকলে দোকান থেকে খাবার কিনে এনে খাওয়া যায়। কিন্তু পানি ছাড়া তো কিছুই করা যায় না। আমরা এখন টাকা দিয়েও পানি পাচ্ছি না’— প্রচণ্ড ক্ষোভ নিয়ে কথাগুলো বলছিলেন রাজধানীর শেওড়াপাড়া এলাকার বাসিন্দা নজরুল মিয়া।

পানির সংকটের কথা জানিয়েছেন ওই এলাকার মাসুদ রানাও। তিনি জানালেন, গত ২০ জুন থেকে পানির সংকট দেখা দিয়েছে শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-২ ও মিরপুর-১১ সহ আশপাশের এলাকায়। এতে এক সপ্তাহ ধরে পানির খোঁজে ছুটতে হচ্ছে তাদের।

স্থানীয়রা বলছেন, মেট্রোরেল চালুর পর মিরপুর এলাকায় বহুতল ভবন এবং বাসিন্দার সংখ্যা বেড়েছে। কিন্তু সেই তুলনায় পানি সরবরাহ বাড়ায়নি ঢাকা ওয়াসা। ফলে অনেক এলাকায় দীর্ঘ সময় ধরে পানি মিলছে না। নিত্যদিনের প্রয়োজন মেটাতে অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে বাসিন্দাদের। এতে সময় ও অর্থ ব্যয়ের সঙ্গে বেড়েছে অসহনীয় ভোগান্তি।

‘আমার মেরুদণ্ডে সমস্যা, ৫ কেজির বেশি ওজনের কোনো জিনিসও বহনে নিষেধ করেছেন চিকিৎসক। আমার বউটাও অসুস্থ, তাই খুবই কষ্টে আছি। এর আগে এমন সংকট দেখা দিলে ড্রামে পানি ভইরা রাখতাম। কিন্তু অসুস্থ থাকার কারণে এবার পানি রাখতে পারিনি, প্রতিদিন পাঁচতলায় পানি উঠানো আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে’, বলছিলেন নজরুল।

প্রায় এক সপ্তাহের মতো হবে বোনের বাসায় যাইয়া থাকতেছি। কিন্তু কয়দিন এমন কইরা থাকুম? পানি কিনবার গেলেও দাম বেশি চাইতেছে। এর একটা বিহিত করা উচিত।

শেওড়াপাড়া মেট্রোস্টেশনের পাশেই ফুটবলের জার্সি বিক্রি করছিলেন দুলাল মিয়া। প্রতিবেদককে শোনালেন একগাদা অভিযোগ। বলছিলেন, ‘আমরা যদি ঠিকমতো পানিই না খাইতে পারি, তাইলে এই দেশে থাকার লাভটা কী? প্রায় এক সপ্তাহের মতো হবে বোনের বাসায় যাইয়া থাকতেছি। কিন্তু কয়দিন এমন কইরা থাকুম? পানি কিনবার গেলেও দাম বেশি চাইতেছে। এর একটা বিহিত করা উচিত।’

ঢাকা ওয়াসার তথ্য অনুযায়ী, সাভারের ভাকুর্তা শোধনাগার থেকে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১২ কোটি লিটার পানি সরবরাহ করা হয় মিরপুর এলাকায়। কিন্তু ২০ জুন শোধনাগারের ট্রান্সফরমার ও জেনারেটরে ত্রুটি দেখা দেয়। ওই দিন মাত্র ৭ কোটি লিটার পানি পাওয়া যায়। পরের দুই দিন প্রতিদিন ১০ কোটি লিটার করে পানি সরবরাহ করা হয়। ফলে তিন দিনে স্বাভাবিকের তুলনায় মোট ৯ কোটি লিটার পানি কম সরবরাহ হয়েছে।

ওয়াসার কর্মকর্তারা বলছেন, ভাকুর্তার পানি মূলত বৃহত্তর মিরপুরে যায়। তাই সরবরাহে সামান্য ঘাটতি হলেও এর বড় চাপ পড়ে শেওড়াপাড়া, কাজীপাড়া, মনিপুর ও আশপাশ এলাকায়। আগে থেকেই যেসব এলাকায় চাহিদার তুলনায় সরবরাহ কম ছিল, সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

পানির সংকটে থাকা মিরপুর এলাকা দেখাশোনার দায়িত্বে রয়েছে ওয়াসার মডস জোন-৪। সেখানকার নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক বলেছেন, ‘সংকট শুরু হলেই বেশি করে পানি স্টোরেজ করা শুরু করে কিছু পরিবার। যে কারণে আরও তীব্র হয় সংকট। আমরা শেওড়াপাড়া এলাকায় একটি ডিপ নলকূপ স্থাপন করছি। এটার কাজ শেষ হলেই আশা করি পানির সংকট দূর হবে।’

মিরপুরপানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে