Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্যাম্পাস

জাবিতে গোপনে নারী শিক্ষার্থীর ছবি তোলার সময় যুবদল নেতা আটক

জাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ২০:০০
জাবিতে গোপনে নারী শিক্ষার্থীর ছবি তোলার সময় যুবদল নেতা আটক

দেবাশীষ চৌধুরী

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকায় গোপনে নারী শিক্ষার্থীদের ছবি তোলার সময় আটক হয়েছেন ধামরাই উপজেলা যুবদলের সাবেক এক নেতা।

পরবর্তী সময়ে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে এবং ভবিষ্যতে ক্যাম্পাস এলাকায় প্রবেশ না করার মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন তিনি।

গতকাল ‎বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় ঘটে এ ঘটনা।

আটককৃত ব্যক্তির নাম দেবাশীষ চৌধুরী। তিনি ধামরাই উপজেলার বাসিন্দা এবং ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয় সূত্র জানিয়েছে, ঘটনার সময় দেবাশীষ চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার সঙ্গে ক্যাম্পাসে এসেছিলেন। বটতলায় খাবার খাওয়ার পর গোপনে কয়েকজন নারীর ছবি তোলেন দেবাশীষ। বিষয়টি টের পেয়ে উপস্থিত শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ে নিয়ে যান।


আরও পড়ুন

চাঁদাবাজি মামলায় কারাগারে ছাত্রদলের বহিষ্কৃত নেতা

০৩ জুলাই ২০২৬

‎বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ে দেওয়া লিখিত স্বীকারোক্তিতে দেবাশীষ চৌধুরী উল্লেখ করেন, খাবার খাওয়ার পর তিনি অনুমতি ছাড়াই গোপনে কয়েকজন নারীর ছবি তুলেছিলেন। তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এবং ভবিষ্যতে কারও অনুমতি ছাড়া এ ধরনের ছবি আর তুলবেন না বলে অঙ্গীকার করেন।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার সময় দেবাশীষ চৌধুরী ও তার সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে দুটি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে সেগুলো নষ্ট করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, ‘অভিযোগ পাওয়ার পর ওই ব্যক্তিকে নিরাপত্তা কার্যালয়ে আনা হয়। পরে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে নিজে বা তার ব্যবহৃত গাড়ি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করবেন না বলে অঙ্গীকার করেছেন। এসব শর্তে ছেড়ে দেওয়া হয়েছে তাকে।’

জাবিযুবদল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise