Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

চাঁদাবাজি মামলায় কারাগারে ছাত্রদলের বহিষ্কৃত নেতা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৯:৪৭
চাঁদাবাজি মামলায় কারাগারে ছাত্রদলের বহিষ্কৃত নেতা

মাহাবুব হোসেন সামির

চাঁদাবাজি মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ।

এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই আশিষ কুমার দাস। অন্যদিকে, আগামী রবিবার জামিনের বিষয়ে শুনানির জন্য আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী মো. মহসিন মিয়া। আদালত আবেদনটি মঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার বিকালে পুরান ঢাকার জনসন রোড এলাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে গ্রেপ্তার করা হয় মাহাবুব হোসেন সামিরকে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, চাঁদা না পেয়ে গত ২৪ মে দুপুরে সামির তার দলবল নিয়ে শামীম রেজার রাজাশন আমতলীর বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় ঘর থেকে নগদ ৪ লাখ ১৭ হাজার ৬০০ টাকা লুট করে। এরপর তারা শামীম রেজার রিকশা গ্যারেজে হানা দিয়ে গ্যারেজের ক্যাশ থেকে নগদ ৯০ হাজার টাকা এবং ২১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২টি ব্যাটারিচালিত রিকশা জোরপূর্বক ছিনিয়ে নেয়।


আরও পড়ুন

ছাত্রদল নেতার মারধরে দৃষ্টিহীন কিশোর, দল থেকে বহিষ্কার

২৭ জুন ২০২৬

পরবর্তী সময়ে আবারও ওই গ্যারেজে হানা দিয়ে ৯ লাখ টাকা মূল্যের ৫টি ব্যাটারিচালিত রিকশা লুট করে আসামিরা। ​সর্বশেষ গত ১২ জুন রাতে সামির তার দলবল নিয়ে শামীম রেজার ৩-তলা ফ্ল্যাটে ঢুকে আবার চাঁদা দাবি করে এবং টাকা না পেয়ে পরিবারের সদস্যদের ওপর  হামলা চালায়। আসামিরা শামীম রেজার বৃদ্ধা খালা সুরাইয়া বেগমকে মারধর করে এবং তার গলা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ ছাড়া বাধা দেওয়ায় তার খালাতো বোন লাবনী বেগমের স্বামী একরামুল হককে সুইচ গিয়ার চাকু ও হকি স্টিক দিয়ে মাথায় আঘাত করে।

একই সময়ে শামীম রেজার ভাইয়ের স্ত্রী বন্যা বেগমের শ্লীলতাহানি করে এবং তার ২ বছরের শিশুকন্যা সায়মাকে হত্যার উদ্দেশে আঘাত করে। চাঁদা দাবি করে না পেয়ে সব মিলিয়ে নগদ টাকা, রিকশা ও স্বর্ণালংকার বাবদ ২৯ লাখ ১৭ হাজার ৬০০ টাকার সম্পদ লুট করে নিয়ে যায় আসামিরা।​

এ ঘটনায় শামীম রেজার খালাতো বোন লাবনী বেগম বাদী হয়ে গত ২৪ জুন সাভার মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে ও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। 

চাঁদাবাজিমামলাকারাগারছাত্রদলনেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!