বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, জাবি ছাত্রদলের ২ নেতাকে অব্যাহতি
জাবি প্রতিনিধি

সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে সব ধরনের পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
গতকাল শনিবার (কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জাবি ছাত্রদল সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে ফেসবুকে শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেন তারা। অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে এহতেশামুল ফেসবুকে বঙ্গবন্ধুর একটি ছবি শেয়ার দিয়ে লেখেন— ‘বিনম্র শ্রদ্ধা হে মহানায়ক’। অন্যদিকে ফয়েজ একটি পত্রিকায় ছাপানো বঙ্গবন্ধুর ছবির সামনে স্যালুট জানানোর নিজের ছবি শেয়ার করে লেখেন— ‘বিনম্র শ্রদ্ধা মহানায়ক’।







