ঢাকা ইন্স্যুরেন্সের মুনাফায় ধস, লভ্যাংশ অপরিবর্তিত

লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্সের আগের বছরের তুলনায় ২০২৫ সালের ব্যবসায় বড় পতন হয়েছে। তারপরেও কোম্পানিটির পরিচালনা পর্ষদ লভ্যাংশের পরিমাণ অপরিবর্তিত রেখেছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এই কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৭২ টাকা, যার পরিমাণ আগের বছরে হয়েছিল ২ দশমিক ৪১ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০ দশমিক ৬৯ টাকা বা ২৯ শতাংশ।
মুনাফায় এমন পতন সত্ত্বেও কোম্পানিটির পর্ষদ আগের বছরের মতো ২০২৫ সালের ব্যবসায়ও শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা ইন্স্যুরেন্সের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২০ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে ১৭ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর এ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৭০ টাকায়।




