Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

কোরাম সংকটে ফারইস্টের পর্ষদ কার্যক্রম স্থবির

নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৯:৫৭
কোরাম সংকটে ফারইস্টের পর্ষদ কার্যক্রম স্থবির

ছবি: আগামীর সময়

শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নতুন করে প্রশাসনিক সংকটে পড়েছে। ধারাবাহিকভাবে চারজন পরিচালক পদত্যাগ করায় প্রতিষ্ঠানটিতে ভয়াবহ ‘কোরাম সংকট’ তৈরি হয়েছে। এর ফলে বোর্ড সভা আহ্বান, গুরুত্বপূর্ণ আর্থিক ও নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়ন বর্তমানে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে জরুরি নির্দেশনা ও হস্তক্ষেপ চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে চিঠি দিয়েছে ফারইস্ট ফাইন্যান্স কর্তৃপক্ষ। একই সঙ্গে বিষয়টি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকেও (বিএসইসি) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। চিঠিতে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সূত্রে জানা গেছে, ২০১৭ সাল থেকে ধারাবাহিক লোকসানে থাকা ফারইস্ট ফাইন্যান্স ২০১৮ সালে শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে যায়। সুশাসন ও আর্থিক শৃঙ্খলা ফেরাতে ২০২১ সালের ২৯ মার্চ বিএসইসি তৎকালীন পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে নতুন বোর্ড গঠন করে। পুনর্গঠিত ওই বোর্ডে সাবেক আমলা, পেশাজীবী ও স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল। তবে চার বছরের মাথায় সেই বোর্ডও কার্যত ভেঙে পড়েছে।

গত বছরের ১০ ডিসেম্বর বিএসইসি মনোনীত চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল পদত্যাগ করেন। পরদিন ১১ ডিসেম্বর পদত্যাগ করেন আরেক স্বতন্ত্র পরিচালক শেখ নাজমুল হক সৈকত। সবশেষ গত ৪ মে আরও বড় ধাক্কা আসে প্রতিষ্ঠানটিতে। ওই দিনে পদত্যাগ করেন স্বতন্ত্র পরিচালক এহসানুল আজিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। তাদের পদত্যাগপত্র ৫ মে প্রতিষ্ঠানের হাতে পৌঁছায়। এই চারজন পরিচালকের পদত্যাগের পর ফারইস্ট ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে বর্তমানে মাত্র একজন পরিচালক অবশিষ্ট রয়েছেন।

কোম্পানির সংঘবিধি অনুযায়ী, বোর্ড সভার কোরাম পূরণে কমপক্ষে পাঁচজন পরিচালকের উপস্থিতি বাধ্যতামূলক। ফলে প্রতিষ্ঠানটির বোর্ড সভা আয়োজন এখন পুরোপুরি অনিশ্চিত। একই সঙ্গে ঋণ পুনর্গঠন, আমানত সংক্রান্ত সিদ্ধান্ত, বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুমোদন, নিরীক্ষা কার্যক্রম এবং বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়নে চরম জটিলতা তৈরি হয়েছে।

ফারইস্ট ফাইন্যান্স তাদের চিঠিতে বলেছে, বর্তমান পরিস্থিতিতে পরিচালনা পর্ষদের কোরাম সংকট বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় নির্দেশনা না এলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

আর্থিক খাত সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে দুর্বল আর্থিক ভিত্তি, খেলাপি ঋণের চাপ এবং ব্যবস্থাপনা সংকটের কারণে ফারইস্ট ফাইন্যান্স ঘুরে দাঁড়াতে পারেনি। এখন পর্ষদ ভেঙে পড়ায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানতে ফারইষ্ট ফাইন্যান্সের ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. মেহেদী হাসান খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

প্রসঙ্গত, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০১৩ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ার সংখ্যা ৬ কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৯৩টি। সর্বশেষ ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৯.৭৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২.৪১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৭.৮৫ শতাংশ শেয়ার রয়েছে।

ফারইস্ট ফাইন্যান্সবিএসইসিসংকট
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise