Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বীমা খাতে শেয়ারবাজারের বড় সম্ভাবনা দেখছেন আইডিআরএ চেয়ারম্যান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৭:৩১
বীমা খাতে শেয়ারবাজারের বড় সম্ভাবনা দেখছেন আইডিআরএ চেয়ারম্যান

আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

বাংলাদেশের শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে বীমা খাত বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। তিনি বললেন, বীমা খাতের অংশগ্রহণ বাড়ানো গেলে শেয়ারবাজার, বন্ড ও অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের বড় উৎস তৈরি হবে।

রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’।

মীর নাদিয়া নিভিন বললেন, শেয়ারবাজার ও বন্ড মার্কেটের গভীরতা বাড়াতে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রয়োজন। বিশ্বের পরিণত অর্থনীতিগুলোতে এ ভূমিকা মূলত বীমা কোম্পানিগুলো পালন করে। জীবন বীমার দীর্ঘমেয়াদি দায়ের বিপরীতে বীমা কোম্পানিগুলো সরকারি বন্ড, করপোরেট ঋণ, অবকাঠামো ও শেয়ারে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদি মূলধনের জোগান দিতে পারে।

বাংলাদেশের বীমা খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে জিডিপির তুলনায় বীমা খাতের অবদান মাত্র শূন্য দশমিক ৩৩ শতাংশ। এ হার ৩ শতাংশে উন্নীত করা সম্ভব হলে বিনিয়োগের তহবিল প্রায় ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এ অর্থ শেয়ারবাজার ও বন্ডের পাশাপাশি অবকাঠামো খাতেও বিনিয়োগ করা সম্ভব।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, ‘বীমা খাত বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নের জন্য কোনো প্রান্তিক বিষয় নয়; বরং এটি সেই অনুপস্থিত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী শ্রেণী, যা আমাদের শেয়ারবাজারকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে।’

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বীমার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাইক্লোন, বন্যা ও কৃষি খাতের দুর্যোগে বাংলাদেশে প্রতিবছর জিডিপির প্রায় শূন্য দশমিক ৮ শতাংশের সমপরিমাণ ক্ষতি হয়। এসব ঝুঁকি বীমার আওতায় আনা গেলে সরকারের বাজেট ও সামষ্টিক অর্থনীতির ওপর চাপ কমানো সম্ভব।

মীর নাদিয়া নিভিন জানান, পলিসি হোল্ডারদের আস্থা ফেরাতে ঝুঁকিভিত্তিক তত্ত্বাবধান ব্যবস্থা চালুর পাশাপাশি বীমা বিনিয়োগের প্রবিধান আধুনিকায়ন করা হচ্ছে। একই সঙ্গে বীমা খাতকে করপোরেট বন্ড, অবকাঠামো ঋণ ও শেয়ারবাজারের বিভিন্ন বিনিয়োগ উপকরণের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বীমা খাতআইডিআরএ চেয়ারম্যান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে