Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

স্বতন্ত্র পরিচালকদের ক্ষমতায়নের পথে বিএসইসি

  • প্যানেল গঠনে ১০ সদস্যের কমিটি
নুরুজ্জামান তানিম
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০২:৫৩
স্বতন্ত্র পরিচালকদের ক্ষমতায়নের পথে বিএসইসি

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্ন্যান্স জোরদার করতে স্বতন্ত্র পরিচালকদের (ইনডিপেনডেন্ট ডিরেক্টর) ভূমিকা আরও কার্যকর ও স্বাধীন করার পথে এগোচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়ে স্বতন্ত্র পরিচালকদের একটি প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কারা এই প্যানেলে স্থান পাবেন, তাদের যোগ্যতা-অযোগ্যতার মানদণ্ড কী হবে এবং প্যানেল কীভাবে কাজ করবে— এসব বিষয় নির্ধারণে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে কমিশন। সম্প্রতি এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বিএসইসি।

জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, ইনডিপেনডেন্ট ডিরেক্টর প্যানেল কীভাবে গঠন করা হবে এবং তারা কীভাবে কাজ করবে, সেসব বিষয় নির্ধারণের জন্য কমিটি গঠন করা হয়েছে। এ ধরনের প্যানেল করতে গেলে ইনডিপেনডেন্ট ডিরেক্টরদের যোগ্যতা-অযোগ্যতার বিষয় রয়েছে। সে বিষয়গুলোও কমিটি দেখবে। প্যানেল করার জন্য গঠিত কমিটি সবকিছু বিচার-বিবেচনা করে করণীয় নির্ধারণ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আল-আমিনের মতে, ক্ষমতা বাড়ানোর চেয়ে বিদ্যমান ক্ষমতার সঠিক প্রয়োগ জরুরি। অডিট কমিটির চেয়ারম্যান, অডিটর নির্বাচন ও হিসাবনীতি পর্যালোচনার ক্ষমতা থাকলেও প্রভাবশালী ব্যক্তিদের নিয়োগে স্বাধীনতা বাধাগ্রস্ত হয়। তাই সংখ্যা বাড়ানোর চেয়ে  প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।

বিএসইসি সূত্রে জানা গেছে, কমিশনের বিভিন্ন বিভাগের আটজন কর্মকর্তা এবং দুই স্টক এক্সচেঞ্জের প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তাকে (সিআরও) নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিদ্যমান করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮ (সর্বশেষ সংশোধনীসহ) অনুসারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এরই মধ্যে কমিশন সভায় স্বতন্ত্র পরিচালকদের জন্য একটি প্যানেল প্রণয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, গঠিত কমিটিতে বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন নির্বাহী পরিচালক ও চিফ অ্যাকাউন্ট্যান্ট কামরুল আনাম খান, নির্বাহী পরিচালক মো. আবুল কালাম; পরিচালক এ এস এম মাহমুদুল হাসান, অতিরিক্ত পরিচালক শেখ মো. লুৎফুল কবির, উপপরিচালক গৌর চাঁদ সরকার, উপপরিচালক মওদুদ মোমেন এবং সহকারী পরিচালক বিনয় দাস। এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দুজন সিআরও এ কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। ডিএসইর সিআরওকে কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যতম কাজ হবে স্বতন্ত্র পরিচালক হওয়ার বিদ্যমান যোগ্যতা-অযোগ্যতার শর্ত পর্যালোচনা করা। পাশাপাশি প্যানেলে অন্তর্ভুক্তির মানদণ্ড, যাচাই-বাছাই এবং তালিকাভুক্ত কোম্পানিতে পরিচালক নিয়োগের প্রক্রিয়াও বিবেচনা করা হবে। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদের এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। তবে সংখ্যা বাড়িয়ে এক-তৃতীয়াংশ করার প্রস্তাব দিয়ে গত ১৭ মে করপোরেট সুশাসন বিধিমালা-২০২৬-এর খসড়া প্রকাশ করেছে বিএসইসি। অংশীজনদের মতামতের ভিত্তিতে এটি চূড়ান্ত হবে।

 

শেয়ারবাজারবিএসইসিইনডিপেনডেন্টকরপোরেট গভর্ন্যান্সহিসাববিজ্ঞান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise