শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্ন্যান্স জোরদার করতে স্বতন্ত্র পরিচালকদের (ইনডিপেনডেন্ট ডিরেক্টর) ভূমিকা আরও কার্যকর ও স্বাধীন করার পথে এগোচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়ে স্বতন্ত্র পরিচালকদের একটি প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কারা এই প্যানেলে স্থান পাবেন, তাদের যোগ্যতা-অযোগ্যতার মানদণ্ড কী হবে এবং প্যানেল কীভাবে কাজ করবে— এসব বিষয় নির্ধারণে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে কমিশন। সম্প্রতি এ-সংক্রান্ত একটি আদে...