করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্সের জন্য ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫’-এ লাইফ বীমা খাতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। মেঘনা লাইফের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) ও কোম্পানির সচিব এনামুল হক খান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মো. সিরাজ...