Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

আইসিএবি সভাপতি

শেয়ারবাজারে আস্থা ফেরাতে হিসাববিদদের ভূমিকা রাখতে হবে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৬:০৪
শেয়ারবাজারে আস্থা ফেরাতে হিসাববিদদের ভূমিকা রাখতে হবে

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাব্বীর আহমেদ এফসিএ।

শেয়ারবাজারে সুশাসন ও সার্বিক আস্থা ফিরিয়ে আনতে হিসাববিদ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের আরও কার্যকরী ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাব্বীর আহমেদ এফসিএ। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত এক যৌথ সেমিনারে তিনি বলেছেন, সঠিক অডিটিং, স্বচ্ছ আর্থিক প্রতিবেদন ও সুশাসন নিশ্চিত করার মাধ্যমেই কেবল বিনিয়োগকারীদের মাঝে দীর্ঘমেয়াদী আস্থা ফিরিয়ে আনা সম্ভব।

বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং বড় বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে পেশাদার হিসাববিদ ও পেশাজীবীদের যোগ্য মূল্যায়ন করা হচ্ছে না বলেও মন্তব্য করেছেন তিনি। যথাযথ পেশাদারি পরামর্শ ও সঠিক পরিকল্পনার অভাবেই অনেক ব্যবসা প্রতিষ্ঠান এবং বড় বড় প্রকল্প কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না।

সোমবার ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘বিল্ডিং ইনভেস্টর কনফিডেন্স: দ্য রোল অব প্রফেশনাল বডিস ইন অডিট রিপোর্টিং, গভর্নেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক এক যৌথ সেমিনারে তিনি এসব কথা বলেন। আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি, আইআইএবি এবং এসিসিএ বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাব্বীর আহমেদ বললেন, আন্তর্জাতিক ক্যাপিটাল মার্কেটে উদ্যোক্তা ও প্রমোটররা পেশাদারদের পরামর্শকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। কিন্তু বাংলাদেশে ব্যবসায়ী সমাজ ও সরকারি আমলাতন্ত্রের মধ্যে পেশাদার অ্যাকাউন্ট্যান্ট, করপোরেট সেক্রেটারি ও ইন্টারনাল অডিটরদের যুক্ত করার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে।

পোশাক খাতের উদাহরণ দিয়ে তিনি মন্তব্য করেন, দেশে তৈরি পোশাক খাতের রফতানি বাড়লেও ব্যবসায়ীরা মার্জিনের চাপে থাকার কথা বলছেন। কারণ, বায়ারদের সঙ্গে দরকষাকষির সময় সঠিক কস্টিং ও খরচের স্পষ্ট ধারণা তাদের থাকে না, যেখানে পেশাদার কস্ট অ্যান্ড অ্যাকাউন্ট্যান্টরা কার্যকর ভূমিকা রাখতে পারেন। এছাড়া, প্রপার ক্যাপিটাল অ্যাসেসমেন্ট ও সঠিক ফিজিবিলিটি ছাড়া ব্যবসার অতি-সম্প্রসারণ অনেক কোম্পানিকে ঝুঁকিতে ফেলছে বলে তিনি উল্লেখ করেন।

সরকারি উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি বললেন, আড়াই লাখ কোটি টাকার ঢাকা মেট্রোরেলের মতো দেশের অন্যতম শীর্ষ অবকাঠামো প্রকল্পে সরকারি আমলারা শীর্ষ দায়িত্বে থাকলেও সেখানে আন্তর্জাতিক মানের কোনো পেশাদার অ্যাকাউন্ট্যান্ট বা প্রফেশনাল কাজ করছেন না। বড় বড় প্রকল্পে পেশাজীবীদের যুক্ত করা হলে তা গভর্নেন্স ও অপারেটিং সাস্টেইনেবিলিটি নিশ্চিত করতে সাহায্য করে।

অডিট খাতের সমালোচনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অডিট খাতের ভুলত্রুটি বা ব্যর্থতা আমরা কোনোভাবেই কার্পেটের নিচে লুকিয়ে রাখতে চাই না। তবে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের সময় সব দায় একা অডিটরদের ওপর চাপানো হয় না; মূল ব্যবসার ভুল সিদ্ধান্ত ও গভর্ন্যান্স ব্যর্থতাও তার বড় কারণ। তিনি আরও বললেন, আইসিএবি-র বর্তমান কাউন্সিলে ১৫ জন নতুন সদস্য নির্বাচিত হয়েছেন, যা এ পেশাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি প্রকাশ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও ক্যাপিটাল মার্কেট বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এফসিএ। সেমিনারে বিভিন্ন পেশাজীবী সংস্থার প্রতিনিধি ও শেয়ারবাজার সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

হিসাববিদআইসিএবি সভাপতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?