শেয়ারবাজারে সুশাসন ও সার্বিক আস্থা ফিরিয়ে আনতে হিসাববিদ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের আরও কার্যকরী ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাব্বীর আহমেদ এফসিএ। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত এক যৌথ সেমিনারে তিনি বলেছেন, সঠিক অডিটিং, স্বচ্ছ আর্থিক প্রতিবেদন ও সুশাসন নিশ্চিত করার মাধ্যমেই কেবল বিনিয়োগকারীদের মাঝে দীর্ঘমেয়াদী আস্থা ফিরিয়ে আনা সম্ভব। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং বড় বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল...