কোয়ান্টাম কম্পিউটিংয়ে ড্যাফোডিল-স্পিনকিউ চুক্তি
করপোরেট ডেস্ক

বাংলাদেশে কোয়ান্টাম কম্পিউটিং পণ্য ও সেবা প্রসারে চীনের শেনজেন স্পিনকিউ টেকনোলজির সঙ্গে ডিস্ট্রিবিউশন
চুক্তি করেছে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি।
চুক্তিতে স্পিনকিউয়ের সিইও জিনজেন জিয়াং এবং ড্যাফোডিলের জেনারেল ম্যানেজার জাফর আহমেদ পাটোয়ারী স্বাক্ষর করেন।
এর মাধ্যমে ড্যাফোডিল স্পিনকিউয়ের জেমিনি মিনি, ট্রায়াঙ্গুলাম টুসহ বিভিন্ন কোয়ান্টাম সলিউশনের অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো। চুক্তির ফলে দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে কোয়ান্টাম কম্পিউটিং শিক্ষা, ল্যাব উন্নয়ন এবং গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে।




