শক্তিশালী ব্যাটারির ‘ভিভো ওয়াই৫০০’

সংগৃহীত ছবি
প্রযুক্তিনির্ভর এই সময়ে কাজ, যোগাযোগ ও বিনোদনের নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দিতে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো নিয়ে আসছে তাদের ওয়াই সিরিজের নতুন সংযোজন ‘ভিভো ওয়াই৫০০’।
দীর্ঘ সময় চার্জের দুশ্চিন্তা ছাড়া ব্যবহারের জন্য এই ফোনে থাকছে সেগমেন্টের সবচেয়ে বড় ও শক্তিশালী ৮ হাজার ১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স।
ফলে ভিডিও স্ট্রিমিং, অন-দ্য-গো গেমিং কিংবা ব্রাউজিংয়ে মিলবে বাধাহীন স্বাধীনতা। ফোনটিতে আরও থাকছে দৃষ্টিনন্দন ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে।
এর ক্রিস্টাল ক্লিয়ার ডিটেইলিং ও শার্প ভিজ্যুয়াল প্রতিটি দৃশ্যকে আরও রঙিন ও জীবন্ত করে ফুটিয়ে তুলবে। গতিশীল জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে নির্ভরযোগ্য সেবা দিতেই মূলত তৈরি হয়েছে এই ডিভাইসটি। এর বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ভিভো।




