মৎস্যজীবীদের প্রকাশ্যে ঋণ দিল এনআরবিসি ব্যাংক
করপোরেট ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাগেরহাটে এনআরবিসি ব্যাংকের আয়োজনে ১০/৫০/১০০ টাকার হিসাবধারী মৎস্যজীবীদের প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় ১৯টি ব্যাংকের মাধ্যমে ৪৮ জনকে ২ কোটি টাকা ঋণ দেওয়া হয়।
এনআরবিসি ব্যাংকের খুলনা ও বরিশাল জোনের প্রধান আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সোনালী ব্যাংকের খুলনা অঞ্চলের মহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম মোল্লা, এনআরবিসি ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া, বাংলাদেশ কৃষি ব্যাংকের বাগেরহাট মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক তরিকুল ইসলাম খান, রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক শেখ আলাউদ্দিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।




