বাংলা কিউআরের প্রচারে আইএফআইসি ব্যাংক
করপোরেট ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে জনসচেতনতা বাড়াতে মতিঝিলের এজিবি কলোনি কাঁচাবাজারে ‘বাংলা কিউআর’ নিয়ে প্রচার কার্যক্রম করেছে আইএফআইসি ব্যাংক।
গতকাল রবিবার কিউআর বুথ উদ্বোধন ও র্যালির মাধ্যমে সাধারণ গ্রাহক এবং ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনের সহজ ও নিরাপদ ব্যবহার সম্পর্কে অবহিত করা হয়।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ মঈন উদ্দীন এবং বাজার সমিতির সেক্রেটারি মো. জাহাঙ্গীর হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




