স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতায় আমাজন
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
স্যাটেলাইট ইন্টারনেটের বাজারে ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতায় নামছে জেফ বেজোসের আমাজন। সম্প্রতি আরও ২৯টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের মাধ্যমে নিজেদের লো-আর্থ অরবিট বা ‘লিও’ নেটওয়ার্কের মোট স্যাটেলাইট সংখ্যা ৩৯৬-এ উন্নীত করেছে প্রতিষ্ঠানটি। চলতি ২০২৬ সালের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের গ্রাহকদের জন্য সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে আমাজন।
তবে প্রতিযোগিতায় এখনো স্টারলিংকের চেয়ে অনেক পিছিয়ে প্রতিষ্ঠানটি। ২০১৯ সাল থেকে শুরু করা স্টারলিংকের বর্তমানে মহাকাশে প্রায় ১০ হাজার স্যাটেলাইট রয়েছে এবং ১৫০টিরও বেশি দেশে তাদের সেবা সচল। এ ছাড়া ইউনাইটেড ও এয়ার ফ্রান্সের মতো বড় বড় বিমান সংস্থায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে।




