ফাইন্যান্স এশিয়ার পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

ছবি: আগামীর সময়
ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ‘বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক’, ‘বেস্ট ইসিএম হাউজ’ ও ‘বেস্ট ডিসিএম হাউজ’ নির্বাচিত হয়েছে আইডিএলসি ফাইন্যান্সের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।
দেশের পুঁজিবাজারের চ্যালেঞ্জিং পরিবেশেও প্রতিষ্ঠানটির ধারাবাহিক উৎকর্ষের স্বীকৃতি এই অর্জন।
সম্প্রতি হংকংয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন এই সম্মাননা গ্রাহক, বিনিয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থাকে উৎসর্গ করেন। অন্যদিকে, আইডিএলসি ইনভেস্টমেন্টসের ম্যানেজিং ডিরেক্টর মেসবাহ উদ্দীন আহমেদ জানিয়েছেন, এই প্রাপ্তি তাদের উদ্ভাবন, উৎকর্ষ ও গ্রাহকদের অটুট আস্থার চূড়ান্ত প্রতিফলন।




