আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান মাসুম মিজান
করপোরেট ডেস্ক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান মাসুম মিজান
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের (বিসিএমডি) প্রধান হিসেবে যোগ দিয়েছেন মো. মিজানুর রহমান (মাসুম মিজান)। ২০১৩ সালে তিনি ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন।
ব্যাংকিং পেশায় যুক্ত হওয়ার আগে তিনি নয়া দিগন্ত, আমার দেশ, সমকাল, মানবকণ্ঠসহ বিভিন্ন সংবাদপত্রে প্রায় ১৪ বছর সাংবাদিকতা করেন। পাশাপাশি তিনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সহসভাপতিসহ পেশাদার সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।




