সোশ্যাল ইসলামী ব্যাংকে হজ এজেন্সিদের মতবিনিময়
করপোরেট ডেস্ক

সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংকে হজ এজেন্সি মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রশাসক মো. আবুল বসার।
বিশেষ অতিথি ছিলেন সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা, ড. মোহাম্মদ বজলুল করীম, রওশন আক্তার ও সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকরা।
হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় এজেন্সিগুলো সহযোগিতা চাইলে ব্যাংকের পক্ষ থেকে সার্বিক আশ্বস্ত করা হয়।
প্রধান অতিথি জানান, সব সীমাবদ্ধতা কাটিয়ে ব্যাংকটি নিরবচ্ছিন্ন সেবা দিচ্ছে। পাশাপাশি এজেন্সিগুলোকে প্রয়োজনীয় আর্থিক ও ব্যাংকিং সুবিধা প্রদানের নিশ্চয়তা দেন তিনি।




