আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় বাংলা কিউআর প্রচারে গভর্নর
করপোরেট ডেস্ক

দেশব্যাপী ডিজিটাল পেমেন্টের ব্যবহার সম্প্রসারণ ও ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি কাঁচাবাজারে বিশেষ প্রচারণা চালানো হয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও আইএফআইসি ব্যাংক পিএলসির সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান সরাসরি ‘বাংলা কিউআর’ ব্যবহার করে পণ্য কেনেন এবং স্থানীয় ব্যবসায়ীদের নগদবিহীন লেনদেনের সুবিধা ও নিরাপদ ডিজিটাল পেমেন্টের বিষয়ে ধারণা দেন।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা উপস্থিত ছিলেন।



