বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদ মার্কেট ও আশপাশের এলাকায় বাংলা কিউআর বিষয়ক কার্যক্রম আয়োজন করেছে। শনিবার বেলুন উড়িয়ে মসজিদ মার্কেট এলাকায় আইএফআইসি ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন করা হয়। পরে এক র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে লাইভ কিউআর পেমেন্টের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের সহজ ও নিরাপদ ব্যবহার সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ধারণা দেওয়া হয়।অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি ছিল আইএফ...