আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
সংবাদ বিজ্ঞপ্তি

মেহমুদ হোসেন
আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মো. মেহমুদ হোসেন। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৯৮৬তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে পুনর্নির্বাচিত করা হয়। এর আগে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর গত ৪ সেপ্টেম্বর তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে পর্ষদে যোগ দেন। এরপর ৮ সেপ্টেম্বর তিনি প্রথমবার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী মেহমুদ হোসেন ১৯৮৪ সালে ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন। দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে তার প্রায় চার দশকের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।



