ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দেশজুড়ে ডিজিটাল ও সমন্বিত পেমেন্ট-ব্যবস্থা ছড়িয়ে দিতে হবিগঞ্জে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় এই আয়োজনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক।বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জ টাউন হল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, সরকারি প্রতিনিধি, ব্যাংকার, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নিরাপদ, নির্বিঘ্ন ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট প্রসারে ‘বাংলা কিউআর’ ক...