বরিশালে বাংলা কিউআরের প্রচারণায় সোনালী ব্যাংক
সংবাদ বিজ্ঞপ্তি

বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও জনসচেতনতা বৃদ্ধিতে বরিশালে প্রচারণা চালিয়েছে সোনালী ব্যাংক। গতকাল মঙ্গলবার শহরের সোনালী ব্যাংক ভবন প্রাঙ্গণে এ প্রচারণার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক বরিশালের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ ও মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. জসিম উদ্দিন খান, ডেপুটি জেনারেল ম্যানেজার মু. আলমগীর হোসেনসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



