ইবিএলের মার্চেন্ট নেটওয়ার্কে বাংলা কিউআর

ঢাকার একটি মার্চেন্ট আউটলেটে আজ শনিবার বাংলা কিউআরের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ জুলকার নায়েন। ছবি: ইবিএল
বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে নিজেদের মার্চেন্ট নেটওয়ার্কে বাংলা কিউআর এর ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।
এর মাধ্যমে গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট আরও সহজ, সুবিধাজনক ও নিরাপদ করার পাশাপাশি মার্চেন্টদের জন্য নির্বিঘ্নে ক্যাশলেস পেমেন্ট গ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসরকারি ব্যাংকটি।
ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ জুলকার নায়েন বলেন, ‘বাংলা কিউআর ডিজিটাল পেমেন্টকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করেছে। আমাদের মার্চেন্ট নেটওয়ার্কে এর ব্যবহার বাড়ানোর মাধ্যমে বাংলাদেশে ক্যাশলেস লেনদেনের প্রসারে ইবিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
এ উদ্যোগের আওতায় ইবিএলের সঙ্গে যুক্ত মার্চেন্ট আউটলেটে এখন বাংলা কিউ আর এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।



